জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন

জাবি প্রতিনিধি 
২৮ অক্টোবর ২০২৬, ০০:১৭ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০০:১৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বালন করেছেন একদল শিক্ষার্থী। তার মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় এ কর্মসূচি করা হয়।

রাত পৌনে ৮টার দিকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি হয়। এর আগে শিক্ষার্থীরা মুরাদ চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে মোমবাতি জ্বালিয়ে মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানান তারা।

কর্মসূচির আয়োজক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী দুর্বার আদি বলেন, ‌‘সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা নিন্দনীয়।একজন মুক্তিযোদ্ধাকে নিজের জন্মভূমিতে দাফন করতেও বাধার মুখে পড়তে হবে কেন?’

কর্মসূচিতে বিপ্লবী ছাত্র মৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমরী বলেন, ‘মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার অভিযোগ উদ্বেগজনক। আইনি প্রক্রিয়ায় সাক্ষ্য দেওয়ার কারণে কারও দাফনে বাধা দেওয়া তার অধিকার ক্ষুণ্ন করার শামিল।’ মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানাতেই মোমবাতি জ্বালিয়েছেন তারা।

 

/এএম/ 
সম্পর্কিত
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
সর্বশেষ খবর
ভারতের কাছে ১৩ গোলে হারের লজ্জা বাংলাদেশের
ভারতের কাছে ১৩ গোলে হারের লজ্জা বাংলাদেশের
রমজানের আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
রমজানের আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
জাপানি ফাউন্ডেশনের প্রতি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
জাপানি ফাউন্ডেশনের প্রতি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’