চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৪ জনের নিয়োগ, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত

চাকরি ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও দফতরের শূন্য পদে ১৯টি ক্যাটাগরিতে মোট ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী এসএসসি ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও এসব পদে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

পদ ও বেতন

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদার্থবিদ্যা বিভাগের ফিটার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা, যা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৮তম গ্রেড। এ পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

শারীরিক শিক্ষা বিভাগের অফিস পিয়ন পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা, যা ২০তম গ্রেডের অন্তর্ভুক্ত।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে মোট ১৯টি ক্যাটাগরির বিভিন্ন পদে ৪৪ জন নিয়োগের কথা বলা হয়েছে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত প্রযোজ্য হবে। বিস্তারিত যোগ্যতা ও পদসংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন যোগ্যতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ নিয়োগে পদভেদে অষ্টম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রক্রিয়ায় পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিতদের কর্মস্থল হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ, হল ও দপ্তর।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত cu.ac.bd এই ওয়েবসাইট থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে অথবা সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণ করে ৬ সেট পূর্ণাঙ্গ দরখাস্তের সঙ্গে সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। বিজ্ঞপ্তিতে নির্ধারিত আবেদন ফি পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। পে-অর্ডারের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা

নিয়োগ বিজ্ঞপ্তিটি ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয়েছে এবং ১৮ সেপ্টেম্বর দৈনিক আজাদীতে প্রকাশিত হয়েছে। একই দিন থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৮ অক্টোবর ২০২৬।

এক নজরে

প্রতিষ্ঠান: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পদের ক্যাটাগরি: ১৯টি

মোট পদ: ৪৪টি

কর্মস্থল: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে অষ্টম শ্রেণি ও এসএসসি

বেতন: ৮ হাজার ২৫০ থেকে ২১ হাজার ৩১০ টাকা, পদভেদে

বিজ্ঞপ্তি জারি: ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬

আবেদন শুরু: ১৮ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৬

আবেদন পদ্ধতি: ডাকযোগে বা সরাসরি।

বিজ্ঞপ্তিটি দেখুন...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৪ জনের নিয়োগ, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
মক্কা চুক্তির আওতায় সৌদির সামরিক চাহিদা পূরণে প্রস্তুত তুরস্ক
মক্কা চুক্তির আওতায় সৌদির সামরিক চাহিদা পূরণে প্রস্তুত তুরস্ক
০৯:১২ এএম
মুখের রোদে পোড়া ভাব কমাতে কাজে লাগতে পারে ইয়োগার্ট
মুখের রোদে পোড়া ভাব কমাতে কাজে লাগতে পারে ইয়োগার্ট
০৯:১০ এএম
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব, আতঙ্কে বেরিয়ে পড়লেন রোগীরা
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব, আতঙ্কে বেরিয়ে পড়লেন রোগীরা
০৯:০৭ এএম
নিগারের পর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক কে? 
নিগারের পর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক কে? 
০৯:০০ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
জনবল নেবে বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি
জনবল নেবে বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি
গোস্টরাইটার হিসেবে কাজ করে কেমন আয় করা যায়?
গোস্টরাইটার হিসেবে কাজ করে কেমন আয় করা যায়?
বিমান বাহিনীতে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
বিমান বাহিনীতে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ৩৭ পদে নিয়োগ
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ৩৭ পদে নিয়োগ
ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার
ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার