ব্যাংকে বড় নিয়োগ, ১৮ অক্টোবরের মধ্যে আবেদন

চাকরি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০

বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলোতে ১৭ ক্যাটাগরিতে ২২০ জনকে নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ৬ থেকে ১০ গ্রেডের এসব পদে আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ২০০ টাকা।

১৭ ক্যাটাগরিতে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল) পদে ছয়জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-টেক্সটাইল) পদে তিনজন এবং সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার) পদে দুজন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-আর্কিটেকচার) পদে চারজন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)/সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে সাতজন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২২ জন নেওয়া হবে।

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে আটজন, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে নয়জন এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৬ জন নিয়োগ দেওয়া হবে।

অন্যদিকে, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার) পদে একজন, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) পদে চারজন, সিনিয়র অফিসার (ল)/সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার পদে ৮১ জন, সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট) পদে ১৪ জন এবং ফিনান্সিয়াল এনালিস্ট পদে একজন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া আইন কর্মকর্তা পদে একজন, সিনিয়র অফিসার (নিরীক্ষা) পদে ২০ জন এবং প্রটোকল অফিসার পদে একজন নিয়োগ দেওয়া হবে।

গ্রেড ও বেতন

গ্রেড-৯-এর বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। গ্রেড-১০-এর পদগুলোর বেতন স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

আইন কর্মকর্তা পদটি গ্রেড-৬-এর। এ পদে বেতন স্কেল ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।

বয়সসীমা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ এপ্রিল ২০২৬ তারিখে ১ থেকে ১৭ নম্বর পর্যন্ত পদের প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ১৫ নম্বর অর্থাৎ আইন কর্মকর্তা পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

যেভাবে আবেদন

আগে থেকে সিভি আইডি থাকা প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত https://erecruitment.bb.org.bd/onlineapp/openpdf.php এই ওয়েবসাইটে বিদ্যমান সিভি আইডি নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন।

নতুন প্রার্থীদের পছন্দের পদের পাশে থাকা ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নতুন পেজের নিচের অংশে থাকা ‘Register Now’ লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ধারিত ছক পূরণ করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করে ‘Submit Application’-এ ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে এবং একটি সিভি আইডি নম্বর পাওয়া যাবে।

প্রাপ্ত সিভি আইডি নম্বর ও পাসওয়ার্ড ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। তাই এগুলো সংরক্ষণ করে রাখার জন্য প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদন ফি ও শেষ সময়

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আগামী ১৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত https://erecruitment.bb.org.bd/onlineapp/openpdf.php ওয়েবসাইটে পাওয়া যাবে।

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা
শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা
১০:০১ পিএম
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩
শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩
১০:০০ পিএম
সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ১৭
সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ১৭
০৯:৫৩ পিএম
‌‘বিশ্বে ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই’
‌‘বিশ্বে ভ্রাতৃত্ব সুদৃঢ় করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই’
০৯:৫২ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন
পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন
সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ
সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ
কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগ
কৃষি বিপণন অধিদফতরে ৯৭ জনের নিয়োগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার