ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী রাষ্ট্রপতির ভাই, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৭ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিম চৌধুরী, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মির্জা ফয়সল আমিন বলেন, ‘আমার প্রত্যাশা মূলত এই ঠাকুরগাঁওকে নিয়ে। আমার একটা স্বপ্ন আছে, আমাদের সবারই একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে চাই।’

মির্জা ফয়সল বলেন, ‘আমরা দেখতে চাই ঠাকুরগাঁও একটা অসাধারণ সুন্দর, বসবাসযোগ্য জনপদ হিসেবে প্রস্ফুটিত হবে। এখানে মানুষ শান্তিতে বসবাস করবে, বেকারদের কর্মসংস্থান হবে। মানুষে মানুষে কোনও ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। আমরা সেই স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পূরণের জন্য যে কাজগুলো করা দরকার, সেগুলোই আমরা করতে চাই।’

নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা জানিয়ে ফয়সল আমিন বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পরেও উন্নয়ন শতভাগ অব্যাহত থাকবে। কারণ, যে সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে, সেই সরকারি দলেরই একজন প্রার্থী হিসেবে আমি রাজনীতিতে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, দলের মনোনয়ন নিয়ে। তো সরকারের ধারাবাহিকতা কোনোভাবেই ব্যাহত হওয়ার কোনও কারণ নেই, যদি আমি নির্বাচিত হই। এজন্য এলাকার মানুষ ও দলের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের সহযোগিতা এবং সমর্থন কামনা করছি।’

উপনির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে ইতোমধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। গত ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনও ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ঘোষিত সময়সূচি অনুযায়ী আজকের নির্ধারিত সময় পর্যন্ত এই উপনির্বাচনে অংশ নিতে মোট ছয় জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/এএম/ 
সম্পর্কিত
দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
ঠাকুরগাঁও-১ আসনে ভালো নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর: সিইসি
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল
সর্বশেষ খবর
হাসান-খালেদের দাপটে যেভাবে প্রথম বিভাগে ফিরলো কেন্ট
হাসান-খালেদের দাপটে যেভাবে প্রথম বিভাগে ফিরলো কেন্ট
রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু
রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু
২৭ বছর আত্মগোপনে, এরশাদ শিকদারের অন্যতম সহযোগী গ্রেফতার
২৭ বছর আত্মগোপনে, এরশাদ শিকদারের অন্যতম সহযোগী গ্রেফতার
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী