হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৪১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৯৯৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ২২৮ শিশু এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়া ১১৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে এ সময়ে ১ হাজার ৩৪১ শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে ২১ হাজার ২১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।/

/এএজে/এম/
সম্পর্কিত
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
পূর্ববর্তী সরকারের গাফিলতিতে অনেক মায়ের বুক খালি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
২৭ বছর আত্মগোপনে, এরশাদ শিকদারের অন্যতম সহযোগী গ্রেফতার
২৭ বছর আত্মগোপনে, এরশাদ শিকদারের অন্যতম সহযোগী গ্রেফতার
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ৬ জন কারাগারে
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আরও ৬ জন কারাগারে
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী