ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

চাকরি ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে ৩ ক্যাটাগরির পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে ১৩তম ও ১৬তম গ্রেডে জনবল নেওয়া হবে। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর পদে সাতজন, কম্পিউটার অপারেটর পদে দুজন এবং ক্যাশিয়ার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর ও কম্পিউটার অপারেটর পদে বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। ক্যাশিয়ার পদে বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারে এমএস অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। বাংলা ও ইংরেজি টাইপিংয়ের পাশাপাশি সাঁটলিপিতে নির্ধারিত গতি থাকতে হবে।

কম্পিউটার অপারেটর পদে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদে বাংলা ও ইংরেজি টাইপিংয়ের নির্ধারিত গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ক্যাশিয়ার পদে ব্যবসায় শিক্ষা অনুষদের যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। এ পদেও এমএস অফিসে কাজের দক্ষতা প্রয়োজন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৫ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত।

আবেদন করতে হবে টেলিটকের https://tphq.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফরম পূরণের পর নির্ধারিত নিয়মে টেলিটক প্রিপেইড নম্বর থেকে ফি জমা দিতে হবে। আবেদন ফি ও অন্যান্য শর্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি অনুযায়ী অনুসরণ করতে হবে।

আবেদনের ওয়েবসাইট: https://tphq.teletalk.com.bd

নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৯ সেপ্টেম্বর দৈনিক দ্য নিউ নেশন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
১০:৩০ এএম
ফের বাড়লো স্বর্ণের দাম
ফের বাড়লো স্বর্ণের দাম
১০:২৮ এএম
দুর্বল হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে সংকেত নামানোর নির্দেশ 
দুর্বল হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে সংকেত নামানোর নির্দেশ 
১০:২৩ এএম
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
১০:১৫ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
পরিবেশ মন্ত্রণালয়ের অধীন বিএফআইডিসিতে ১১২ পদে নিয়োগ
পরিবেশ মন্ত্রণালয়ের অধীন বিএফআইডিসিতে ১১২ পদে নিয়োগ
পেছানো হলো ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার তারিখ
পেছানো হলো ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার তারিখ
১৯ জন প্রভাষক নেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
১৯ জন প্রভাষক নেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
পর্যটন খাতে পরিবেশ রক্ষার কাজই যখন পেশা
পর্যটন খাতে পরিবেশ রক্ষার কাজই যখন পেশা
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী