বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, দ্রুত আবেদন করুন

চাকরি ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৮ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৮

১৩ ক্যাটাগরির ২৩৪ পদে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ লক্ষ্যে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।

বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। সে ক্ষেত্রে প্রার্থীদের নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব পদে নিয়োগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী ব্যবস্থাপক থেকে জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত ১৩ ক্যাটাগরির পদে জনবল নেওয়া হবে। পদ ও পদসংখ্যা নিচে দেওয়া হলো—

১. সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল)—২টি।

২. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল)—২টি।

৩. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন)—৪টি।

৪. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস)—৫টি।

৫. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিকস)—৪টি।

৬. সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি—১টি।

৭. সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট—১টি।

৮. টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট—৫টি।

৯. গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট—১৫৪টি।

১০. প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট—২টি।

১১. মেডিক্যাল টেকনোলজিস্ট—১টি।

১২. এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স)—৫০টি।

১৩. জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট—৩টি।

বেতন ও বয়সসীমা

প্রথম ছয় ক্যাটাগরির পদের বেতন স্কেল ২৬ হাজার ৫০০ থেকে ৫৭ হাজার ৯৫০ টাকা। সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদে বেতন স্কেল ১৫ হাজার ৯০০ থেকে ৩৮ হাজার ৪০০ টাকা।

গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট ও এয়ারক্রাফট মেকানিক পদে বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে বেতন স্কেল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত ওয়েবসাইটে https://bbal.teletalk.com.bd/ প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে।

আবেদন ফি

১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৬৬৯ টাকা। ৭ ও ৮ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা এবং ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৩ নম্বর পদের আবেদন ফি ২২৩ টাকা।

আবেদনের সময়সীমা

৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি, পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি বিস্তারিত জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https://bbal.teletalk.com.bd/ ভিজিট করুন।

 

বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
০৭:২৫ পিএম
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
০৭:২৩ পিএম
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
০৭:১৬ পিএম
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
০৭:১২ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
পরিবেশ মন্ত্রণালয়ের অধীন বিএফআইডিসিতে ১১২ পদে নিয়োগ
পরিবেশ মন্ত্রণালয়ের অধীন বিএফআইডিসিতে ১১২ পদে নিয়োগ
পেছানো হলো ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার তারিখ
পেছানো হলো ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার তারিখ
১৯ জন প্রভাষক নেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
১৯ জন প্রভাষক নেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়