বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডে ২ ক্যাটাগরির পদে ৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শেষ হবে জরুরি ভিত্তিতে, যত দ্রুত সম্ভব।
৪ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রিজিওনাল ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নেওয়া হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে (ইইই) বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
যেসব পদে নিয়োগ
সাইফ পাওয়ারটেক লিমিটেডের সোলার বিভাগে রিজিওনাল ম্যানেজার পদে ৬ জন এবং ব্রাঞ্চ ম্যানেজার পদে ৬০ জন নিয়োগ দেওয়া হবে। উভয় পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
রিজিওনাল ম্যানেজার পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ট্রিপল-ইতে বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনও স্বনামধন্য প্রতিষ্ঠানে অন্তত ৮ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
অন্যদিকে, ব্রাঞ্চ ম্যানেজার পদে স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইইইতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এ পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
অন্যান্য যোগ্যতা
অফ-গ্রিড, অন-গ্রিড অথবা হাইব্রিড সোলার সিস্টেমে কাজের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি সোলার সিস্টেমের বিক্রয়, কারিগরি কার্যক্রম ও ব্যবসা উন্নয়নে অভিজ্ঞতা থাকতে হবে। সম্পূর্ণ সোলার সিস্টেম সমাধান নিয়ে গভীর জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), কাভার লেটার প্রয়োজনীয় সনদের স্ক্যান কপি এই [email protected] ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে আবেদন করা পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা
নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নির্দিষ্ট শেষ তারিখ উল্লেখ করা হয়নি। জরুরি ভিত্তিতে যত দ্রুত সম্ভব আবেদন করতে বলা হয়েছে।