বোয়িং ৫২৮টি ও এয়ারবাস ৪৩১টি বিমান বানানোর অর্ডার পেলো এয়ারশোতে

জার্নি ডেস্ক
২৪ জুলাই ২০১৮, ০০:৩৪আপডেট : ২৪ জুলাই ২০১৮, ০০:৫০

বোয়িং ৫২৮টি ও এয়ারবাস ৪৩১টি বিমান বানানোর অর্ডার পেলো এয়ারশোতে এয়ারলাইন্স জগতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ারশোতে উড়োজাহাজ বেচাকেনার পালা শেষ হলো। এবারও যথারীতি মার্কিন আকাশযান প্রতিষ্ঠান বোয়িং ও ইউরোপীয় উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা হয়েছে চোখে পড়ার মতো।
আমেরিকার বোয়িং কোম্পানির দাবি, এবারের আসরে তারা ৫২৮টি বিমান তৈরির অর্ডার পেয়েছে তারা। বাংলাদেশ এয়ারলাইন্স এই প্রতিষ্ঠান থেকে বিমান নিয়ে থাকে। 
অন্যদিকে ফ্রান্স, জার্মানি ও স্পেনের যৌথ প্রতিষ্ঠান এয়ারবাস জানিয়েছে, এই মেলায় তাদের কাছে ৪৩১টি উড়োজাহাজ তৈরির অর্ডার এসেছে। এর মধ্যে ৬০টি হলো এ২২০ এয়ারক্রাফটের। আগে এর নাম ছিল বমবারডিয়ার সিসিরিজ। এয়ারএশিয়াও ফার্নবোরো এয়ারশোতে এয়ারবাসের কাছ থেকে বিমান নেওয়ার অর্ডার দিয়েছে।

এয়ারশোতে প্রতি বছর অভিনব ও নতুনত্বের ছোঁয়ায় সাজানো উড়োজাহাজ তুলে ধরে আকাশসেবা প্রতিষ্ঠানগুলো। এসব দেখে বিভিন্ন দেশের এয়ারলাইন্স নতুন অর্ডার দিয়ে থাকে।

যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারে ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ারশোর উদ্বোধন হয় গত ১৬ জুলাই। এই মেলার পর্দা নেমেছে ২২ জুলাই। এ আয়োজনে প্রদর্শিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। বোয়িংয়ের বানানো এই উড়োজাহাজ ঢাকায় আসবে আগামী ২০ আগস্ট।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন-

লন্ডনের এয়ারশোতে বিমানের ড্রিমলাইনার






/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম