রাজধানীতে তিন দিনের ট্যুরিজম ফেস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৬

উৎসবের লোগো বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হবে ‘ট্যুরিজম ফেস্ট ২০১৮’। তিন দিনের এই আয়োজন চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
উৎসবস্থলে প্রতিদিন সকাল ১০টা থেকে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় উৎসবটি আয়োজন করেছে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)। ‘ট্যুরিজম ফেস্ট ২০১৮’তে সহযোগী পার্টনার বাংলাদেশ পর্যটন করপোরেশন, টোয়াব ও আটাব।

জানা গেছে, ২৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

উৎসবের দ্বিতীয় দিন ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।

২৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন বিকাল ৫টায় রয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আদিবাসী ও ফোক নৃত্যের পাশাপাশি থাকছে লালন, বাউল ও জনপ্রিয় সংগীতশিল্পীদের পরিবেশনা।

এ উৎসবের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পাওয়ার্ড বাই ইউএস বাংলা এয়ারলাইন্স। সহ-পৃষ্ঠপোষক হিসেবে থাকছে নভোএয়ার, রংধনু গ্রুপ, রিজেন্ট এয়ারওয়েজ ও দ্য ওয়ে ঢাকা। এছাড়া ফুড পার্টনার ওয়েল ফুড, মিডিয়া পার্টনার ডিবিসি নিউজ।

 

/সিএ/জেএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম