বসন্তেও মুহুরী নদীর মায়াজালে অতিথি পাখিরা

রফিকুল ইসলাম, ফেনী
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৭

মুহুরী নদীতে অতিথি পাখি দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প ফেনীর সোনাগাজীর মুহুরী প্রজেক্ট। এর প্রাণকেন্দ্র মুহুরী নদীতে প্রতি বছর শীতের শুরুতে হাজার প্রজাতির লাখ লাখ অতিথি পাখির আগমন ঘটে। শীতের শেষের দিকে তারা ফের চলে যায়। কিন্তু এবার বসন্ত এসে গেলেও মুহুরী নদীর মায়াজালে আটকে আছে অতিথি পাখিরা।

বাংলাদেশের উপকূলীয় উপজেলা সোনাগাজীর অন্তর্গত মুহুরী নদী ও এর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণপিপাসুদের মন কাড়ে। এই পর্যটন স্পটে প্রতি বছর অতিথি পাখির বিচরণ সবাইকে মুগ্ধ করে। সকাল-সন্ধ্যা তাদের কিচিরমিচির আর জলে ডানা ঝাপটানোর শব্দে মুখর থাকে মুহুরী নদী।
নদীর পাড়ে বেড়াতে আসা কয়েকজন বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এখানে পরিযায়ী পাখির সৌন্দর্য এককথায় মনোমুগ্ধকর। ’

মুহুরী নদীতে অতিথি পাখি স্থানীয় আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলাম বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতি বছর শীতের শুরুতে মুহুরী নদীতে আসা অতিথি পাখির মনোমুগ্ধকর কলকাকলী দেখতে পর্যটক সমাগম হয়। অতিথি পাখি যেন শিকার না হয় সেদিকে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা খেয়াল রাখেন বলে জানান তিনি।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ‘এই নদীর চারপাশে একসময় বিশাল চর থাকলেও তা কালের বিবর্তনে সংকুচিত হয়ে এসেছে। একসময় এই নদীতে জাল ফেলে মাছ ধরে হাজারও জেলে পরিবার নিয়ে সুখী জীবনযাপন করেছে।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম