মেঘালয়ে বাধ্যতামূলক করা হলো পর্যটকদের নিবন্ধন

জার্নি ডেস্ক
০২ নভেম্বর ২০১৯, ১৮:৪৫আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৮:৪৫

সেভেন সিস্টার্স ঝরনা ভারতের মেঘালয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটকরা বেড়াতে যান। রাজ্যটির রাজধানী শিলং আর চেরাপুঞ্জি শহরে ভ্রমণপ্রেমীদের সমাগম চোখে পড়ে বেশি। নতুন খবর হলো, মেঘালয়ে ২৪ ঘণ্টার বেশি থাকতে চাইলে সব পর্যটককেই প্রবেশের সময় নিবন্ধন করতে হবে। শুক্রবার (১ নভেম্বর) এক আদেশে এটি বাধ্যতামূলক করা হয়েছে।

অভিবাসীদের বৈধতা দিতে নাগরিকত্ব আইন সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের বিপক্ষে মেঘালয় রাজ্য সরকার। 

রাজ্যে অবৈধ অভিবাসন বন্ধে নতুন বিধি অন্তর্ভুক্ত করতে নাগরিকদের সুরক্ষা আইনে সংশোধনী অনুমোদন দিয়েছে মেঘালয় গণতান্ত্রিক জোটের মন্ত্রিসভা। আগে কেবল ভাড়াটিয়াদের বেলায় আইনটি প্রযোজ্য ছিল।

মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টোন টাইনসঙ বলেন, ‘বিদ্যমান আইনের সংশোধন অবিলম্বে কার্যকর দেখা যাবে। অধ্যাদেশটি পরবর্তী সংসদ অধিবেশনে পাস করা হবে।’

তবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে মেঘালয় নতুন নিয়ম ব্যবহার করবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি