সুইজারল্যান্ডের বিখ্যাত পর্বতের লাইট শোতে ঘরে থাকা ও আশার বার্তা

জার্নি ডেস্ক
৩১ মার্চ ২০২০, ০০:০২আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৬:৩৪

সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বত বিশ্বের ধনী রাষ্ট্র সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত পর্বতের নাম ‘ম্যাটারহর্ন’। পর্বতারোহীসহ পর্যটকরা এর সৌন্দর্যে বিমোহিত হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই সংখ্যা নেমে গেছে শূন্যের কোটায়।
সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বত এখন প্রতিদিন সন্ধ্যায় লাইট শোর মাধ্যমে ম্যাটারহর্ন পর্বতে কোভিড-১৯ প্রাদুর্ভাব সম্পর্কিত বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজ ‘স্টে হোম’ (ঘরে থাকুন) হ্যাশট্যাগ জ্বলে উঠছে তো কাল আলোকরশ্মিতে ফুটে উঠছে ‘হোপ’ (আশা) হ্যাশট্যাগ। এসবের সঙ্গে প্রদর্শিত হচ্ছে সুইস পতাকা।

সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বত ম্যাটারহর্নের নিচে অবস্থিত জেরমাত জনপ্রিয় পর্যটন গন্তব্য। এর স্কি ঢালগুলোতে এখন কোনও পর্যটক নেই। পুরো সুইজারল্যান্ডে একই চিত্র।
সুইস সরকার জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপের চার সপ্তাহ পেরিয়েছে। এ কারণে দুই বাণিজ্য মেলা ‘জেনেভা মোটর শো’ ও ‘বাসেলওয়ার্ল্ড ওয়াচ অ্যান্ড জুয়েলারি শো’ বাতিল হয়েছে। ১১ দিন ধরে সব পানশালা, ক্যাফে, রেস্তোরাঁ ও নন-ফুড শপ বন্ধ।
সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন খ্রিস্টানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডে সুইস পঞ্জিকায় অন্যতম। এ সময় পর্বতের বরফ গলতে শুরু করে, আবহাওয়া হয়ে ওঠে উষ্ণ। উৎসবটি উদযাপন করতে দক্ষিণ সুইজারল্যান্ডের দ্বীপ টিকিনোতে ভিড় জমায় অসংখ্য ভ্রমণপিয়াসী। কিন্তু জায়গাটি করোনাভাইরাস গ্রাস করায় এবার (১২ এপ্রিল) কেউই সেখানে যাবে না।

এদিকে সুইজারল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। আর দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

সুইজারল্যান্ডের জনপ্রিয় পর্যটন গন্তব্য জেরমাত তথ্যসূত্র: বিবিসি

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গভঙ্গ ঠেকাতে রবীন্দ্রনাথের ‘রাখি’, যেভাবে এক হয়েছিল বাংলা
বঙ্গভঙ্গ ঠেকাতে রবীন্দ্রনাথের ‘রাখি’, যেভাবে এক হয়েছিল বাংলা
স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর দিতে পারেন না তখন শাহবাগ-পল্টন নিয়ে আসেন: সারজিস
স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর দিতে পারেন না তখন শাহবাগ-পল্টন নিয়ে আসেন: সারজিস
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’
৩৩৮টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ: মন্ত্রণালয়
৩৩৮টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ: মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা