পৃথিবীর সবচেয়ে বৃহৎ জীবিত গাছের বয়স ২ হাজার বছর!

জার্নি ডেস্ক
২২ এপ্রিল ২০২০, ১৯:১০আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৯:৪৩

জেনারেল শেরম্যান প্রকৃতি বরাবরই নিগূঢ় ও বর্ণোজ্জ্বল। প্রকৃতির কিছু অসাধারণ রহস্য আছে, যেগুলো মানব-মস্তিষ্কের কাছে দুর্বোধ্য। প্রকৃতির অন্যতম সেরা নিহিত রহস্য বলা যায় ‘জেনারেল শেরম্যান’। নামটা কখনও শুনেছেন? কোনও মানুষের নাম নয় কিন্তু।

জেনারেল শেরম্যান হলো পৃথিবী গ্রহের সবচেয়ে বৃহৎ জীবিত বৃক্ষের নাম। এর বয়স প্রায় দুই হাজার বছর। এটি ২৭৪ দশমিক ৯ ফুট লম্বা। শুধু তাই নয়, পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বৃহত্তম জীব মনে করা হয় এই বৃক্ষকে। যদিও এ নিয়ে তর্ক হতে পারে।

জেনারেল শেরম্যান সম্পর্কে আরও কিছু তথ্য জানা যাক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের টুলারি কাউন্টিতে সেকোইয়া ন্যাশনাল পার্কের জায়ান্ট ফরেস্টে দেখা যায় লালচে বৃক্ষটি। এর ব্যাস ২৫ ফুট ও মোট আয়তন ৫২ হাজার ৫০০ ঘনফুট। পাহাড়ি বনভূমির সুরক্ষায় ৪ লাখ ৪ হাজার ৬৪ একর জায়গা জুড়ে ১৮৯০ সালের ২৫ সেপ্টেম্বর উদ্যানটি গড়ে তোলা হয়।

এবার বলা যাক গাছটির ইতিহাস। ১৮৭৯ সালে আমেরিকান গৃহযুদ্ধের জেনারেল উইলিয়াম টিকামসা শেরম্যানের নামে এর নামকরণ হয়। এর সাত বছর পর পুরো এলাকাটি ভাববাদী সমাজতান্ত্রিক গোষ্ঠী কাওয়েয়া কলোনির নিয়ন্ত্রণে আসার পর বদলানো হয় গাছের নাম। এবার জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের নামে এর নামকরণ হয়। ১৮৯২ সালে ওই সম্প্রদায় বিলীন হওয়ার পর গাছটি পুরনো নাম ফিরে পায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকৃতিপ্রেমীদের শেয়ার করা জেনারেল শেরম্যানের কিছু আকর্ষণীয় ছবি দেখুন:

জেনারেল শেরম্যান ১. সোকাইয়া ন্যাশনাল পার্ক, ক্যালিফোর্নিয়া।

জেনারেল শেরম্যান ২. জেনারেল শেরম্যানের বিশালতা।

জেনারেল শেরম্যান ৩. এককথায় অসাধারণ।

জেনারেল শেরম্যান ৪. পৃথিবীর বৃহৎ গাছে যখন বরফ পড়ে...

জেনারেল শেরম্যান ৫. বুনো সৌন্দর্য।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান