মিসর ভ্রমণে ভিসা ফি দিতে হবে না পর্যটকদের

জার্নি ডেস্ক
২৬ জুন ২০২০, ২২:২২ আপডেট : ২৬ জুন ২০২০, ২৩:১২

মিসরের পিরামিড মিসরে সব পর্যটন গন্তব্যের জন্য ভিসা ফি স্থগিত করা হয়েছে। এ বছরের অক্টোবর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। দর্শনার্থীদের মিসর ভ্রমণে উৎসাহ দিতেই পদক্ষেপটি নেওয়া।

জানা গেছে, মিসরে সাগর উপকূলের তিন শহর শার্ম এল-শেখ, মারসা মাতরোহ ও হারগাদা ভ্রমণে ভিসা ফি দিতে হবে না পর্যটকদের। আগামী সপ্তাহ থেকে দেশটিতে আবারও বেড়াতে পারবেন সবাই।

ইতোমধ্যে মিসর সরকার ২৬০টিরও বেশি রিসোর্ট ও হোটেলকে স্বাস্থ্য নিরাপত্তা সনদ দিয়েছে। রিসোর্টে পার্টি কিংবা বিয়ের অনুষ্ঠান, বিনোদনমূলক কার্যক্রম, উন্মুক্ত বুফে ও শিশার জলপাইপ পরিবেশন নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিটি হোটেল ধারণক্ষমতার অর্ধেকটা পরিচালনা করতে পারবে। একইসঙ্গে প্রতিটি রিসোর্ট ও হোটেলে চিকিৎসক ও একটি ক্লিনিক রাখা বাধ্যতামূলক। রিসোর্টে ঢোকার আগে কর্মীদের ত্বরিত করোনাভাইরাস পরীক্ষা করা হবে। অতিথিদের অনলাইনে নিবন্ধন করতে হবে।

মিসর কেউ করোনাভাইরাসে সংক্রমিত হলে কিংবা উপসর্গ দেখা দিলে পর্যটকদের সুরক্ষায় ছোট আকারের ভবন কিংবা হোটেলের একটি তলা কোয়ারেন্টিন কেন্দ্র হিসেবে রাখা হবে। সব মিলিয়ে পর্যটকরা যেন নিরাপদ ভ্রমণ উপভোগ করতে পারে সেজন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে। 

এদিকে মিসরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী মোহাম্মেদ মানার ঘোষণা দিয়েছেন, আগামী ১ জুলাই থেকে দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ফের শুরু হবে। ধীরে ধীরে লকডাউন শিথিল করেছে দেশটির সরকার। আশা করা হচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জেনে পর্যটকদের মধ্যে পিরামিডের সাম্রাজ্যে বেড়ানোর আগ্রহ জন্মাবে। 

তথ্যসূত্র: ইজিপ্টিয়ান স্ট্রিটস

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: মন্ত্রী
নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে: মন্ত্রী
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ করেছে সরকার: জামায়াত
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ করেছে সরকার: জামায়াত
হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ
পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি
পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’