দুবাই ও আবুধাবিতে অবশেষে ফের ফ্লাইট চালু করছে বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ২২:৫২আপডেট : ০৯ জুলাই ২০২০, ২৩:০৮

বিমান বাংলাদেশের উড়োজাহাজ (ছবি: সাজ্জাদ হোসেন চৌধুরী) অবশেষে দুবাই ও আবুধাবিতে বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংযুক্ত আরব আমিরাতের এই দুই শহরে আগামী ১৩ ও ১৪ জুলাই থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির উড়োজাহাজ চলাচল করবে। 
তবে দুবাই ও আবুধাবি যেতে ইচ্ছুক ভিজিট ভিসাধারীদের সঙ্গে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, ঢাকা-দুবাই-ঢাকা রুটে ১৩ জুলাই থেকে সপ্তাহের সোম, বৃহস্পতি ও শনিবার এবং ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ১৪ জুলাই থেকে সপ্তাহের মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত যাত্রী সেবা দেবে জাতীয় পতাকাবাহী এই সংস্থা। 
এর আগে গত ১ জুলাই বিমান ঘোষণা দিয়েছিল, ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে এবং ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই ফের ফ্লাইট শুরু হবে। কিন্তু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ইউএই সিভিল এভিয়েশন ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে ফ্লাইট পরিচালনার সাময়িক সিদ্ধান্ত প্রদান করেছিল। সেই অনুযায়ী বিমান ৬-১৬ জুলাই পর্যন্ত যাত্রীসেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু অনিবার্য কারণে ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। তবে এই ১১ দিন পর্যন্ত বুকিং থাকা দুবাইগামী যাত্রীদের বিশেষ ব্যবস্থায় সেবা দেবে বিমান বাংলাদেশ। এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হচ্ছে।
কোভিড-১৯ মহামারির কারণে সবশেষ ৩০ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক নিয়মিত রুটে ফ্লাইট পরিচালনা করতে পেরেছে। গত ২১ জুন থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে পুনরায় তাদের আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট পরিচালনা শুরু হয়।

এদিকে বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে এর আগে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে ইংল্যান্ডের ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই পর্যন্ত এবং সিঙ্গাপুর রুটে ফ্লাইট বন্ধ থাকবে ৩১ আগস্ট পর্যন্ত। আন্তর্জাতিক অন্যান্য গন্তব্যে ৩০ জুলাই পর্যন্ত তাদের উড়োজাহাজ চলাচল করবে না।









/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের