শহরের অদূরে শুভ্র কাশফুলের ছোঁয়া (ভিডিও)

জার্নি রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:০০

ঢাকার খুব কাছে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় দিগন্তবিস্তৃত কাশবন প্রকৃতিপ্রেমীদের মন ছুঁয়ে যায়। চারপাশে মাঠের পর মাঠ কাশফুল ছড়িয়ে রেখেছে শুভ্র সৌন্দর্য। সবুজ ঘাসের আবহে কাশরাজ্যের পরশ স্বস্তি দেয়। আকাশে সাদা মেঘের ভেলার সঙ্গে কাশফুলের মেলা মনোমুগ্ধকর।

কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের কয়েকটি গ্রামে বিশাল এলাকাজুড়ে কাশফুল হাওয়ায় দোল খায়। হিমেল হাওয়ায় কাশের দল দুলে দুলে নাচে।

শুভ্র ফুলের সৌন্দর্য ছড়িয়ে আছে এদিক-ওদিক। তুলতুলে পালকের মতো কাশফুল শহুরে ক্লান্তজীবন ভুলিয়ে মনে এনে দেয় স্নিগ্ধতা।

কাশপ্রকৃতিতে বৈকালিক সময় কাটানো বেশ উপভোগ্য। কাশফুলের সুবাদে শরৎ ঋতু হয়ে ওঠে প্রকৃতিরানী।

অল্প কয়েকদিন পরেই বিদায় নেবে এবারের শরতের কাশময় শুভ্রতা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি