সিলেট-কক্সবাজার-সিলেট রুটে বিমানের সরাসরি ফ্লাইট আসছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ২২:০৩আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:০৩

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ কক্সবাজার ও সিলেট দেশের জনপ্রিয় দুই পর্যটন গন্তব্য। কিন্তু আকাশপথে সিলেট থেকে কক্সবাজার ভ্রমণ কিংবা কক্সবাজার থেকে সিলেট ভ্রমণের সুযোগ নেই। অবশেষে সেই অতৃপ্তি ঘুচে যাচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। রাষ্ট্রায়ত্ত এই সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান– বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, কাউন্টার ও ট্রাভেল এজেন্ট থেকে টিকিট কেনা যাবে।
আকাশপথে অভ্যন্তরীণ বেশিরভাগ রুট ঢাকাকেন্দ্রিক। সিলেট থেকে কেউ বিমানে কক্সবাজার যেতে চাইলে প্রথমে ঢাকায় আসতে হয়। একইভাবে কক্সবাজার থেকে কোনও যাত্রী সিলেট যেতে চাইলে তাকেও প্রথমে ঢাকায় পা রাখতে হয়। তবে সিলেট-কক্সবাজার-সিলেট রুটে ফ্লাইট তাদের জন্য সুবিধাজনক হবে। 

করোনাভাইরাস মহামারির বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীসেবা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
‘দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত’
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী