উড়োজাহাজে বিলাসবহুল সেবা ফিরিয়ে এনেছে এমিরেটস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ১৯:০০আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৮:০১

এমিরেটসের অনবোর্ড সেবা করোনাভাইরাস মহামারির কারণে সাময়িকভাবে বন্ধ হওয়া বিলাসবহুল সেবা পুনরায় চালু করছে এমিরেটস। এজন্য সংযুক্ত আরব আমিরাতের এই বৃহৎ বিমান সংস্থা প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। একইসঙ্গে শীত মৌসুমে যাত্রীদের জন্য পুষ্টিকর স্বাগত পানীয় (ওয়েলকাম ড্রিংকস) যুক্ত করছে এয়ারলাইনটি।

এমিরেটসের সর্বাধুনিক দ্বিতল এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে ভ্রমণকারী ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের যাত্রীরা অনবোর্ড লাউঞ্জ থেকে বিভিন্ন পানীয় ও প্যাকেটজাত খাবার নিয়ে নিজ আসনে বসে খেতে পারবেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করা লক্ষ্যে লাউঞ্জে আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। যাত্রীরা ইচ্ছে করলে নিজের আসনে বসেই অর্ডার দিতে পারবেন। নির্ধারিত কিছু সংখ্যক বোয়িং ৭৭৭ উড়োজাহাজের বিজনেস ও প্রথম শ্রেণির সোশ্যাল এরিয়া থেকে প্যাকেটজাত স্ন্যাকস কেনা যাবে।

আরব আমিরাতের পতাকাবাহী এ৩৮০ উড়োজাহাজে প্রথম শ্রেণির যাত্রীদের জন্য শাওয়ার স্পা খুলে দেওয়া হয়েছে। প্রত্যেক যাত্রী নিজ নিজ অ্যামেনিটি ব্যাগে বিলাসবহুল স্পা পণ্য সৌজন্য হিসেবে পাবেন।

আগামী ১ নভেম্বর থেকে যাত্রীদের খাবার পরিবেশনে এমিরেটসের সিগনেচার সেবা ফিরছে। ওইদিন থেকে সব শ্রেণির যাত্রীদের মাল্টি-কোর্স মিল ও সৌজন্যমূলক পানীয় সরবরাহ করা হবে।

এমিরেটস অ্যাপ এখন আরও সমৃদ্ধ। এর মাধ্যমে অনলাইন বা অফলাইনে খাবার মেন্যু ব্রাউজ করতে পারবেন যাত্রীরা।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এমিরেটসে চলাচল করতে গিয়ে যাত্রীরা কোভিড-১৯ রোগে আক্রান্ত হলে তাদের চিকিৎসার ব্যয় বহন করবে বিমান সংস্থাটি। তবে ভ্রমণের পর থেকে ৩১ দিন পর্যন্ত এই সুযোগ বহাল থাকবে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
‘দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত’
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী