আইসিএসবি পুরস্কার পেলো হোটেল দ্য পেনিনসুলা চিটাগাং

জার্নি ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ১৮:৪১ আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:৪১
কর্পোরেট সুশাসনের জন্য দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) পুরস্কার পেলো চট্টগ্রামের চার তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগাং। ২৩ জানুয়ারি (শনিবার) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সপ্তম আইসিএসবি জাতীয় পুরস্কার ২০১৯ দেওয়া হয়। এতে দ্য পেনিনসুলা চিটাগাং হোটেলটিকে পুরস্কৃত করা হয়। 
 
হোটেলের সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল এই পুরস্কার গ্রহণ করেন। তার সঙ্গে ছিলেন কোম্পানি সেক্রেটারি মো. নুরুল আজিম। বিভিন্ন খাতে কর্পোরেট সুশাসনের সূচকে শীর্ষে অবস্থানকারীদের সুশাসন চর্চার স্বীকৃতিস্বরূপ ২০১৪ সাল থেকে পুরস্কার দিয়ে আসছে আইসিএসবি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মো. জাফর উদ্দিন।
 
দেশের কর্পোরেট জগতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিএসবি সভাপতি মোজাফফর আহমেদ। এ বছর সেবা খাতে সেরা প্রতিষ্ঠান হিসেবে জুরি বোর্ডের মূল্যায়নে এই পুরস্কার অর্জন করে হোটেলটি। 
 
হোটেল দ্য পেনিনসুলা চিটাগাং ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। চট্টগ্রামে বিমানবন্দরের পাশে আরেকটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে এই গ্রুপ। সুশাসন এবং দক্ষ ব্যবস্থাপনা, নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবার জন্য কোভিড ১৯ এর ধাক্কা কাটিয়ে সফলভাবে ঘুরে দাঁড়িয়েছে হোটেলটি।
 
সামাজিক দায়বদ্ধতা থেকেও যথেষ্ট ভূমিকা রেখে চলছে দ্য পেনিনসুলা চিটাগাং। প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নামে প্রতিষ্ঠিত ডা. গোলাম আরশাদ ফাউন্ডেশন হতে শিক্ষাবৃত্তিসহ নানাবিধ উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন