গ্রীষ্মকালে অচেনা মানুষদের কেন বাড়িতে আমন্ত্রণ জানান এস্তোনিয়ানরা?

ফিচার ডেস্ক
০৬ আগস্ট ২০২৬, ০৮:৩৫আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৩৫

এস্তোনিয়ায় প্রতি গ্রীষ্মে এক ভিন্নধর্মী ঐতিহ্যের দেখা মেলে। দেশের বিভিন্ন শহর ও গ্রামে মানুষ একদিনের জন্য নিজেদের বাড়ির বাগান, উঠান, গ্যারেজ, এমনকি জানালাকেও অস্থায়ী ক্যাফেতে পরিণত করেন। সেখানে যে কেউ ঢুকে ঘরোয়া খাবার খেতে পারেন, আড্ডা দিতে পারেন এবং স্থানীয় সংস্কৃতির স্বাদ নিতে পারেন।

এই আয়োজনের নাম ‘হোম ক্যাফে ডে’। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ১৫০টিরও বেশি এমন অনুষ্ঠান হয়। কোথাও বিশাল তাঁবু ও টেবিল-চেয়ারের আয়োজন থাকে, আবার কোথাও শিশুদের পরিচালিত ছোট্ট লেমোনেড স্টলই হয়ে ওঠে আকর্ষণ।

যেভাবে শুরু

এই ঐতিহ্যের সূচনা হয় ২০০৭ সালে এস্তোনিয়ার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হিইউমা-তে। পর্যটকদের গ্রীষ্মের ব্যস্ত মৌসুমের বাইরে আকৃষ্ট করার উদ্দেশ্যে স্থানীয় পর্যটনকর্মীরা প্রথম এই উদ্যোগ নেন। শুরুতে মাত্র ১৫টি পরিবার অংশ নিলেও এখন হাজারো পর্যটক এই উৎসবে অংশ নেন।

শুধু খাবার নয়, সম্পর্কও

বিশেষজ্ঞদের মতে, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু খাবার বিক্রি নয়; বরং প্রতিবেশী ও অপরিচিত মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলা।

অনেক পরিবার নিজেদের পুরোনো পারিবারিক রেসিপি দিয়ে তৈরি খাবার পরিবেশন করে। কেউ বাড়ির বাগানে অতিথিদের বসিয়ে আপ্যায়ন করেন, আবার কেউ গ্যারেজকে ক্যাফেতে রূপ দেন। বিশ্ববিদ্যালয় শহর তারতুতে এক নারী প্রতিবছর নিজের তৃতীয় তলার জানালা থেকে দড়ির সাহায্যে নিচে আইসক্রিম নামিয়ে বিক্রি করেন।

সংস্কৃতি তুলে ধরার সুযোগ

দক্ষিণ-পূর্ব এস্তোনিয়ার সেতোমা অঞ্চলে এই আয়োজন স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও সংস্কৃতি তুলে ধরার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। অনেক ক্যাফেতে এক দিনে হাজারের বেশি দর্শনার্থীও আসে।

ইউক্রেনীয় পরিবারও যুক্ত

ইউক্রেন যুদ্ধের কারণে এস্তোনিয়ায় আশ্রয় নেওয়া একটি পরিবারও এই আয়োজনে অংশ নেয়। তাদের পরিবেশিত ঐতিহ্যবাহী ইউক্রেনীয় খাবার স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রতিবেশীরাও অতিরিক্ত চেয়ার-টেবিল এনে তাদের সহায়তা করেন।

কেন বিশেষ এই আয়োজন?

এস্তোনিয়ানরা সাধারণত ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দেন। তাই বছরের বেশির ভাগ সময় তাদের বাড়ির দরজা বাইরের মানুষের জন্য বন্ধই থাকে। তবে ‘হোম ক্যাফে ডে’ উপলক্ষে তারা নিজেদের বাড়ি, বাগান ও মন—সবই অতিথিদের জন্য খুলে দেন।

আয়োজকদের ভাষায়, ‘বছরের অন্য সময় আমাদের বাড়ির ভেতর কেউ দেখতে পায় না। কিন্তু এই দিনে আমরা শুধু আমাদের বাড়ির ফটকই নয়, হৃদয়ের দরজাও খুলে দিই।’

/ইউএস/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাঠে গাননি জাতীয় সংগীত, শাস্তির ভয়ে অস্ট্রেলিয়ার নাগরিক হলেন ইরানের ২ ফুটবলার
মাঠে গাননি জাতীয় সংগীত, শাস্তির ভয়ে অস্ট্রেলিয়ার নাগরিক হলেন ইরানের ২ ফুটবলার
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
দেখে নিন ৫টি কড়া ফাউল
মেসিকে মারাত্মক ট্যাকল করে রামোস লাল কার্ড পেয়েছিলেন...   
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা