দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব

ফিচার ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১৬:০৬ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৬:০৬

দীপাবলির সঙ্গে অযোধ্যার সম্পর্ক জড়িয়ে রয়েছে ভগবান রামের প্রত্যাবর্তনের কাহিনিতে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ১৪ বছরের বনবাস শেষে রাম অযোধ্যায় ফিরে এলে প্রদীপ জ্বালিয়ে তাঁকে স্বাগত জানিয়েছিলেন নগরবাসী। সেই স্মৃতিকে ঘিরেই প্রতি বছর দীপাবলিতে লাখ লাখ প্রদীপের আলোয় সেজে ওঠে অযোধ্যা। শহরের সেই আলোকসজ্জা এক বার অন্তত নিজের চোখে দেখার ইচ্ছা রয়েছে বহু মানুষের। সেই তালিকায় রয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও।

দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব (ছবি: সংগৃহীত)

সম্প্রতি সমাজমাধ্যম এক্সে একটি পোস্টে নিজের সেই ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। দীপাবলির দিনে তার মন বারবার অযোধ্যার কথাই ভাবছে বলে জানান মাহিন্দ্রা। ১৪ বছরের বনবাস শেষে রামের ফিরে আসার কাহিনির কথা স্মরণ করে তিনি লেখেন, অসংখ্য প্রদীপের আলোয় সেজে ওঠা শহরটি দেখার অভিজ্ঞতা তার এখনও হয়নি। তবে এক দিন অযোধ্যায় গিয়ে দীপাবলি উদ্‌যাপনের অংশ হতে চান তিনি।

মাহিন্দ্রার পোস্টের পর অনেকেই তাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। কেউ অযোধ্যার আলোকসজ্জাকে অন্ধকার দূর করে ইতিবাচক শক্তির বার্তা দেওয়া এক অপূর্ব দৃশ্য বলে উল্লেখ করেছেন। আবার কেউ আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই তার অযোধ্যা যাওয়ার ইচ্ছা পূরণ হবে। এক অনুরাগী লিখেছেন, ‘প্রভু শ্রীরামের আমন্ত্রণ যেন দ্রুত আপনার কাছে পৌঁছায়।’ অন্য এক ব্যক্তি পরামর্শ দিয়েছেন, উৎসবের পরিবেশ ভালো ভাবে উপভোগ করতে অন্তত দু’দিন অযোধ্যায় থাকা উচিত। কেউ আবার বারাণসীর দেব দীপাবলিতে কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের কথাও বলেছেন।

শহরের সেই আলোকসজ্জা একবার অন্তত দেখার ইচ্ছা রয়েছে বহু মানুষের (ছবি: সংগৃহীত)

অযোধ্যার দীপোৎসবের বিশেষত্ব

আনন্দ মাহিন্দ্রা যে উৎসব দেখতে চান, সেটিই অযোধ্যার বার্ষিক দীপোৎসব। উত্তরপ্রদেশ সরকারের উদ্যোগে ২০১৭ সাল থেকে এই আলোর উৎসবের আয়োজন করা হচ্ছে। ১৪ বছরের বনবাস শেষে রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের স্মৃতিকে কেন্দ্র করেই এই আয়োজন। প্রচলিত কাহিনি অনুযায়ী, রামকে স্বাগত জানাতে নগরবাসী ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়েছিলেন। দীপোৎসবে সেই ঐতিহ্যই নতুন করে তুলে ধরা হয়।

উৎসবের দিন সরযূ নদীর ঘাটগুলি সাজানো হয় সারি সারি মাটির প্রদীপে। পাশাপাশি থাকে ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ আরতি এবং রামায়ণভিত্তিক আলোক প্রদর্শনী। ২০২৬ সালের আয়োজন ছিল এই উৎসবের দশম বর্ষ। সে বার সরযূর তীরে ৩০ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে সাজানো হয়েছিল নদীর পাড়।

রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের স্মৃতিকে কেন্দ্র করেই এই আয়োজন (ছবি: সংগৃহীত)

এর আগের বছর, অর্থাৎ ২০২৫ সালে অযোধ্যার ৫৬টি ঘাটে জ্বালানো হয়েছিল ২৬ লক্ষ ১৭ হাজার ২১৫টি প্রদীপ। প্রতি বছরই উৎসবের আয়োজন আরও বড় আকার ধারণ করছে। রামের জন্মস্থান হিসেবে পরিচিত অযোধ্যার রামজন্মভূমিতে রয়েছে রামমন্দিরও। ফলে ধর্মীয় ঐতিহ্য, ইতিহাস এবং আলোর উৎসব মিলিয়ে দীপাবলির সময়ে শহরটি হয়ে ওঠে পর্যটকদের অন্যতম আকর্ষণ।

/এমএএল/
সম্পর্কিত
নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক কেমন? জানালেন সোনিয়া গান্ধী
আতশবাজির বর্জ্যে ঢাকলো নিউ জার্সির সড়ক, ভারতীয়দের দীপাবলি উদযাপন নিয়ে বিতর্ক
সমুদ্রের বুকে লুকিয়ে ১২ বিস্ময়! মাত্র ৬০০ টাকায় মিলবে ঘোরার সুযোগ
সর্বশেষ খবর
`বিগ বস বাংলা’ ঘরে মারধরের অভিযোগ, বিস্ফোরক নন্দিনী
`বিগ বস বাংলা’ ঘরে মারধরের অভিযোগ, বিস্ফোরক নন্দিনী
মাতৃত্বের বাড়তি ওজন ঝরিয়ে ফিট অমৃতা, রইলো তাঁর শরীরচর্চার রুটিন
মাতৃত্বের বাড়তি ওজন ঝরিয়ে ফিট অমৃতা, রইলো তাঁর শরীরচর্চার রুটিন
নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক কেমন? জানালেন সোনিয়া গান্ধী
নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক কেমন? জানালেন সোনিয়া গান্ধী
পুলিশ টহলের মধ্যেই জাবির প্রধান ফটকে তালা নিষিদ্ধ ছাত্রলীগের
পুলিশ টহলের মধ্যেই জাবির প্রধান ফটকে তালা নিষিদ্ধ ছাত্রলীগের
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন