নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক কেমন? জানালেন সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক 
১০ নভেম্বর ২০২৬, ১৬:০৯ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৬:০৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানে দেখা হলেও কখনও তার সঙ্গে প্রকৃত অর্থে কথোপকথন হয়নি বলে দাবি করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। এমনকি মুখোমুখি হলে মোদি চোখাচোখি এড়িয়ে অন্যদিকে তাকান বলেও লিখেছেন তিনি। নিজের আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ এসব কথা লিখেছেন সোনিয়া। বইটি মঙ্গলবার প্রকাশিত হচ্ছে।

বইয়ে সোনিয়া লিখেছেন, এই লেখা তৈরির সময় পর্যন্ত নরেন্দ্র দামোদরদাস মোদি ১২ বছরের বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী এবং বর্তমানে তার তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। অথচ আজ পর্যন্ত তার সঙ্গে আমার কার্যত কোনও প্রকৃত যোগাযোগ হয়নি।

সোনিয়া জানান, সংসদের প্রতিটি অধিবেশন শেষে স্পিকারের কক্ষে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা সাধারণত একত্র হন। এমন আধা-আনুষ্ঠানিক আয়োজনে তাদের দেখা হয়। মোদির সঙ্গে মুখোমুখি হলে তারা আনুষ্ঠানিকভাবে নমস্কার বিনিময় করেন। তবে অতীতের রাজনৈতিক নেতাদের মধ্যে দলীয় বিভেদ সত্ত্বেও যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা যেত, মোদির আচরণ তার থেকে আলাদা বলে মনে করেন সোনিয়া।

সোনিয়া আরও লিখেছেন, সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় ছাড়া তাদের মধ্যে কখনও প্রকৃত কথাবার্তা হয়নি। তবে বিভিন্ন সময়ে আনুষ্ঠানিকভাবে জন্মদিন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। হাসপাতালে চিকিৎসা শেষে সোনিয়া ফিরলে মোদি কখনও কখনও তাকে ‘ঠিক আছেন?’ বলে জিজ্ঞেস করেছেন। জবাবে সোনিয়া বলেছেন, ‘হ্যাঁ, এখন ভালো আছি, ধন্যবাদ।’

মোদির সঙ্গে তার আদর্শিক পার্থক্যের কথাও তুলে ধরেছেন সোনিয়া। তার দাবি, মোদির ভারত ভাবনা তৈরি হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতাদর্শীদের ‘মৌলবাদী’ চিন্তা ও তার বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে। অন্যদিকে নিজের ভারত ভাবনা গড়ে উঠেছে পরিবারের কাছ থেকে পাওয়া শিক্ষা, সেবার আদর্শ এবং সবার স্বাধীনতা ও সমতার নীতির ওপর ভিত্তি করে।

সোনিয়া লিখেছেন, তার পরিবার তাকে এমন এক ভারতের ধারণা দিয়েছে, যেখানে নানা জাতি, সংস্কৃতি, ভাষা ও ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। বিপরীতে, মোদির ভারত ভাবনায় নিজের ধর্ম ও সংস্কৃতি অন্য সবকিছুর ঊর্ধ্বে স্থান পেয়েছে বলে দাবি তার। এই ধারণায় সামাজিক স্তরবিন্যাস, শৃঙ্খলা ও নিয়ন্ত্রণকে কেন্দ্রীয় গুরুত্ব দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সোনিয়ার ভাষায়, ‘মোদিতার ভারত ভাবনার জন্য লড়ছিলেন, আর আমি আমারটির জন্য- এমন এক ভারতের জন্য, যা আধিপত্যের বিরুদ্ধে, অন্তর্ভুক্তি, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের পক্ষে। বিষয়টি ব্যক্তিগত ছিল না’।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব
হঠাৎ কেন যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সামরিক বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র?
আতশবাজির বর্জ্যে ঢাকলো নিউ জার্সির সড়ক, ভারতীয়দের দীপাবলি উদযাপন নিয়ে বিতর্ক
সর্বশেষ খবর
‘বিগ বস বাংলা’ ঘরে মারধরের অভিযোগ, বিস্ফোরক নন্দিনী
‘বিগ বস বাংলা’ ঘরে মারধরের অভিযোগ, বিস্ফোরক নন্দিনী
মাতৃত্বের বাড়তি ওজন ঝরিয়ে ফিট অমৃতা, রইলো তাঁর শরীরচর্চার রুটিন
মাতৃত্বের বাড়তি ওজন ঝরিয়ে ফিট অমৃতা, রইলো তাঁর শরীরচর্চার রুটিন
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব
পুলিশ টহলের মধ্যেই জাবির প্রধান ফটকে তালা নিষিদ্ধ ছাত্রলীগের
পুলিশ টহলের মধ্যেই জাবির প্রধান ফটকে তালা নিষিদ্ধ ছাত্রলীগের
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন