থাইল্যান্ডে ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’র আবেদন করবেন যেভাবে  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ১৭:৩৮ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৩৮

ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস গত বছরের (২০২৫) ১ জানুয়ারি থেকে মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করেছে। বাংলাদেশি আবেদনকারীরা অনলাইনে www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে সোমবার (২৩ নভেম্বর) ঢাকার থাই দূতাবাস। 

এর আগে গতকাল রবিবার (২২ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির থাই রাষ্ট্রদূতকে মেডিক্যাল ভিসায় মাল্টিপল এন্ট্রি সুবিধা দেওয়ার অনুরোধ জানান। এই ভিসার মেয়াদ থাকবে ৬ মাস। এই সময়ের মধ্যে আবেদনকারী একাধিকবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন। প্রতিবার প্রবেশে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করা যাবে।

ভিসার জন্য তিন ধরনের প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে দূতাবাস। প্রথমত, ভ্রমণের উদ্দেশ্য প্রমাণের জন্য ভ্রমণ পরিকল্পনা, আগের থাই ভিসার কপি এবং ছয় মাসের মধ্যে বারবার চিকিৎসা বা ফলো-আপের প্রয়োজনীয়তা উল্লেখ করে থাইল্যান্ডের কোনো হাসপাতালের চিঠি জমা দিতে হবে। দ্বিতীয়ত, থাইল্যান্ডে থাকার আবাসন এবং যাতায়াতের টিকিট বা বুকিংয়ের প্রমাণ দেখাতে হবে।

তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো আর্থিক সক্ষমতার প্রমাণ। আবেদনকারীকে অন্তত পাঁচ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এবং গত তিন মাসের ধারাবাহিক লেনদেনের ইতিহাস থাকতে হবে।

দূতাবাস আরও জানিয়েছে, আবেদন করার সময় অবশ্যই ‘মাল্টিপল এন্ট্রি’ অপশনটি নির্বাচন করতে হবে। কেউ যদি ভুল করে ‘সিংগেল এন্ট্রি’ নির্বাচন করে সেই অনুযায়ী ফি পরিশোধ করেন, তাহলে দূতাবাস কোনোভাবেই মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করতে পারবে না।

প্রসঙ্গত, ট্যুরিস্ট ভিসার অধীনে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৬০ দিন থাইল্যান্ডে অবস্থান করা যায়। আর নন ইমিগ্র্যান্ট ভিসার অধীনে ৯০ দিন পর্যন্ত সেখানে অবস্থান করতে পারবেন। 

/এসও/ইউএস/
সম্পর্কিত
কোথাও পাহাড়, কোথাও জলপ্রপাত! ইউরোপের মনমুগ্ধকর পাঁচ জাতীয় উদ্যান
ক্রিকেটের ব্যস্ততা ছেড়ে পাহাড়ে ধোনি, আপনিও ঘুরে আসুন পাত্রাতু
দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ—ঘুরে আসুন সোনারগাঁয়ের কাইকারটেক হাট
সর্বশেষ খবর
আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী
আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী
হামে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ১৪১৭ 
হামে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ১৪১৭ 
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক