হামে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ১৪১৭ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৬, ১৭:৪১ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৪১

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ কিংবা হাম নিয়ে কারও মৃত্যু হয়নি। রবিবার (২২ নভেম্বর ) সকাল ৮টা থেকে সোমবার (২৩ নভেম্বর ) সকাল ৮টার মধ্যে এই তথ্য নথিভুক্ত হয়। তবে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১৭ জন। 

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৫২ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩২১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। মোট ১ হাজার ৪১৭ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২২ হাজার ১৯ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ২৩২ জনের।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
সর্বশেষ খবর
আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী
আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’র আবেদন করবেন যেভাবে  
থাইল্যান্ডে ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’র আবেদন করবেন যেভাবে  
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক