ছিনতাইচেষ্টায় পড়া বিমানের পাইলটদের অভিনন্দন জানালো ইফালপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৯, ২১:৫০আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২১:৫৩

ক্যাপ্টেন গোলাম শাফি ও মোনতাসির মাহবুব বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন গোলাম শাফি ও ফার্স্ট অফিসার মোনতাসির মাহবুবকে অভিনন্দন জানালো বিশ্বব্যাপী কর্মরত পাইলটদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশনস (ইফালপা)। তারা ঢাকা-চট্টগ্রাম-দুবাইগামী ছিনতাইচেষ্টার উড়োজাহাজে দায়িত্ব পালন করেছিলেন। ছিনতাই প্রতিহতে তাদের বীরত্ব ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন সংগঠনের সভাপতি ক্যাপ্টেন রন আবেল।

এক প্রশংসাপত্রে ক্যাপ্টেন গোলাম শাফি ও ফার্স্ট অফিসার মোনতাসির মাহবুবের পেশাদারিত্ব, বুদ্ধিমত্তা ও ইতিবাচক আচরণের প্রশংসা করেন ক্যাপ্টেন রন আবেল। এই সাহসিকতা বিমানের সব ক্রুসহ বিশ্বব্যাপী নিজেদের সব সহকর্মীকে অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করেন তিনি।

ক্যাপ্টেন রন আবেলের মন্তব্য, এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দক্ষতার সঙ্গে সফলভাবে সম্পন্ন করা ভবিষ্যতে বিশ্বের সব পাইলটের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

গত ২৪ ফেব্রুয়ারি ছিনতাইচেষ্টার কারণে বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে টানা দুই ঘণ্টা সংকটময় মুহূর্ত অতিবাহিত করে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ১৪৩ জন যাত্রীর সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম