ঢাকা-গৌহাটি রুটে ১ জুলাই থেকে স্পাইস জেটের ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৯, ১৯:০০আপডেট : ০২ জুন ২০১৯, ১৯:০৬

স্পাইস জেটের আকাশযান ঢাকা থেকে ভারতের গৌহাটি রুটে ফ্লাইট পরিচালনা করবে ভারতের লো বাজেট এয়ারলাইনস স্পাইস জেট। আগামী ১ জুলাই থেকে প্রতিদিন যাত্রীসেবা দেবে এই বিমান সংস্থা। এক্ষেত্রে বোম্বারডিয়ার ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে প্রতিদিন দুপুর ২টা ১০ মিনিটে ছাড়বে স্পাইস জেটের ফ্লাইট। প্রায় ৫৫ মিনিটে গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তাদের উড়োজাহাজ। অন্যদিকে গৌহাটি থেকে স্থানীয় সময় সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে স্পাইস জেটের ফ্লাইট।

বাংলাদেশে স্পাইস জেটের জিএসএ প্রতিষ্ঠান স্কাই জেট এভিয়েশনের ম্যানেজার তোফায়েল ইবনে সোলাইমান আশা প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা-গৌহাটি রুটে ফ্লাইট চালুর মাধ্যমে যাত্রীদের ভ্রমণকে আরও সহজ করবে।’

ঢাকা-গৌহাটি ওয়ান ওয়ে ভাড়া ৫ হাজার ৩৫৭ টাকা। আর রিটার্ন টিকিটের জন্য ৯ হাজার ৪১২ টাকা গুনতে হবে। যাত্রীরা ২০ কেজি পর্যন্ত লাগেজ ও ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ সঙ্গে নিতে পারবেন।

স্পাইস জেট দিনে ৫৩টি অভ্যন্তরীণ ও ৯টি আন্তর্জাতিক গন্তব্যে ৫৮৪টি ফ্লাইট পরিচালনা করে। এর বহরে ৬৮টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ, ৩০টি বোম্বারডিয়ার ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ ও দুটি বোয়িং ৭৩৭ ফ্রেইটার রয়েছে।

পঞ্চম শতকের শুরুর দিকে গৌহাটি ছিল কামরূপ রাজ্যের রাজধানী। বর্তমানে এটি ভারতের উত্তর-পূর্বের আসাম অঙ্গরাজ্যের রাজধানী। প্রাচীন মন্দিরকে ঘিরে পর্যটকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে শহরটি।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক ও রিজিওনাল পরিচালক (পূর্ব) সাগ্নিক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আকাশপথে ভারত ও বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি প্রয়োজন। বর্তমানে ঢাকা-কলকাতা রুটে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। এবার দীর্ঘদিনের প্রত্যাশিত ঢাকা-গৌহাটি রুটে ফ্লাইট চালু হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের পর্যটন সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। বিশেষভাবে ভারতে চিকিৎসার জন্য আসা মানুষের যাত্রাকে সহজ করবে।’

ভবিষ্যতে অন্যান্য এয়ারলাইনসগুলো এই রুটে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন সাগ্নিক চৌধুরী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ঢাকা-গৌহাটি রুটে ফ্লাইট চালুর বিষয়ে সচেষ্ট ছিল ভারত। ২০১৬ সালে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশন এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়। সেই সময় এই বিষয়ে তৎকালীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান