বড় ধরনের লোকসানের মুখে এয়ার নিউজিল্যান্ড

ফিচার ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১৭:৪৮আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৭:৪৮

২০২৬ অর্থবছরে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে এয়ার নিউজিল্যান্ড। ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে দেশটির জাতীয় পতাকাবাহী এয়ারলাইনটির কর-পূর্ব লোকসান হয়েছে ৩৩৬ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার। আগের অর্থবছরে প্রতিষ্ঠানটি ১৬৪ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার কর-পূর্ব মুনাফা করেছিল।

এয়ার নিউজিল্যান্ডের জন্য ২০২২ সালের পর এটি প্রথম বার্ষিক লোকসান। উড়োজাহাজের ইঞ্জিনসংক্রান্ত সমস্যা, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং জ্বালানির উচ্চমূল্য লোকসানের পেছনে বড় ভূমিকা রেখেছে।

ইঞ্জিনসংক্রান্ত সমস্যার কারণে প্রতিষ্ঠানটির প্রায় ১৯০ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার আর্থিক প্রভাব পড়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি ব্যয় বেড়েছে প্রায় ২০৫ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার।

তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে এয়ার নিউজিল্যান্ড। ইঞ্জিনসংক্রান্ত সংকট কমে আসায় গ্রাউন্ডেড উড়োজাহাজগুলো ধীরে ধীরে আবার বহরে ফিরছে। এতে আগামী অর্থবছরে পরিচালনাগত চাপ কিছুটা কমবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

তবে জ্বালানির দামের অস্থিরতা এবং চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে ২০২৭ অর্থবছরের জন্য এখনও নির্দিষ্ট আর্থিক পূর্বাভাস দেয়নি এয়ার নিউজিল্যান্ড।

তথ্যসূত্র: রয়টার্স।

/এমএএল/
সম্পর্কিত
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, এয়ারবাস কেনা নিয়ে আলোচনা
ট্রিলিয়ন ডলারের দেশে রূপান্তরে এভিয়েশন খাতকে শক্তিশালী করা হচ্ছে: বিমানমন্ত্রী
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
সর্বশেষ খবর
ঠোঁটে লাগাচ্ছেন, কিন্তু জানেন তো লিপস্টিকে কী আছে?
ঠোঁটে লাগাচ্ছেন, কিন্তু জানেন তো লিপস্টিকে কী আছে?
ফোনে স্পাইওয়্যার ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে
ফোনে স্পাইওয়্যার ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে
মক্কার আকাশে হুথি ড্রোন, ভূপাতিত করলো সৌদি আরব
মক্কার আকাশে হুথি ড্রোন, ভূপাতিত করলো সৌদি আরব
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার