সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস পাচ্ছে বাংলাদেশের ১০টি হোটেল

জার্নি রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৯

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস পাচ্ছে বাংলাদেশের ১০টি হোটেল সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (এসএটিএ) পাচ্ছে বাংলাদেশের ১০টি তারকা হোটেল। ২০১৯ সালে পুরস্কারের জন্য এগুলো মনোনীত হয়েছে। শ্রীলঙ্কায় ১৯ ও ২০ সেপ্টেম্বর হবে এর চতুর্থ আসর। 

মনোনীত ১০টি হোটেল হলো আমারি ঢাকা, দুসাই রিসোর্ট ও স্পা, গ্যালাক্সি হলিডেস লিমিটেড, গ্যালাক্সি ট্রাভেল ইন্টারন্যাশনাল, হোটেল জাবির প্যারাডাইস লিমিটেড, ওশান প্যারাডাইস লিমিটেড (হোটেল অ্যান্ড রিসোর্ট), রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, সাইমন বিচ রিসোর্ট, দি ওয়ে ঢাকা ও দি ওয়েস্টিন ঢাকা।
গত ৩০ এপ্রিল পর্যন্ত মনোনয়নের জন্য আবেদন করতে পেরেছে বাংলাদেশের যেকোনও হোটেল ও রিসোর্ট। এজন্য এসএটিএ’র ওয়েবসাইটে মনোনয়নপত্র পূরণ করতে হয় তাদের।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজক হিসেবে আমারি গলকে নির্বাচন করা হয়েছে। আমারি হোটেলসের আঞ্চলিক ব্যবস্থাপক রাসেল কুল এ বিষয়ক চুক্তিপত্রে সই করেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) এ পুরস্কারের অনুমোদিত অংশীদার।
২০১৬ সালে প্রথমবার দক্ষিণ এশীয় অঞ্চলের পর্যটন খাতে অবদানের জন্য দেওয়া হয় সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস। এবার ১০টি সেগমেন্টে ৩৭টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
আরও পড়ুন-

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের সঙ্গে বাংলাদেশ

 



/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান