সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের সঙ্গে বাংলাদেশ

জার্নি রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ২৩:৩০আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০০:০৪

এসএটিএ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের (এসএটিএ) সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় বসবে এর চতুর্থ আসর। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) এই তথ্য জানিয়েছে। 

ইতোমধ্যে পুরস্কারটির মনোনয়নের দুয়ার উন্মুক্ত করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মনোনয়নের জন্য আবেদন করতে পারবে বাংলাদেশের যেকোনও হোটেল ও রিসোর্ট। এজন্য এসএটিএ’র ওয়েবসাইটে মনোনয়নপত্র পূরণ করতে হবে।
২০১৬ সালে প্রথমবার দক্ষিণ এশীয় অঞ্চলের পর্যটন খাতে অবদানের জন্য দেওয়া হয় সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস। এবার ১০টি সেগমেন্টে ৩৭টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপালের বিভিন্ন ব্র্যান্ড ও সংগঠন এই পুরস্কারের সঙ্গে যুক্ত।
গত ১১ মার্চ এসএটিএ’র একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছিল। তখন বিহা ছাড়াও বাংলাদেশ পর্যটন বোর্ড ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের