ইংরেজি নববর্ষ উদযাপনের জনপ্রিয় ৫ শহর

জার্নি ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৮, ২০:০৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ০৭:৪৭

বিশ্বজুড়ে জমকালো আয়োজনে বরণ করা হচ্ছে ইংরেজি নববর্ষ। থার্টিফার্স্ট নাইটে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দে মেতে উঠবে সবাই। বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। ইংরেজি নববর্ষের জন্য সবচেয়ে জুতসই এমন পাঁচটি শহরের কথা জানা যাক।

ইংরেজি নববর্ষ উদযাপনের জনপ্রিয় ৫ শহর সিডনি, অস্ট্রেলিয়া
ইংরেজি নববর্ষ বরণে অস্ট্রেলিয়ার সিডনি জুড়ে রয়েছে জমকালো আয়োজন। সিডনি হারবার, হারবার ব্রিজ, অপেরা হাউস ও বন্ডি বিচে দেখা যাবে বর্ণিল আতশবাজি, বাহারি আলোর ঝলক ও আকাশে ‘হ্যাপি নিউ ইয়ার’ লেখা বার্তা। সিডনির নিউ সাউথ ওয়েলসের টেরোঙ্গা চিড়িয়াখানায় থাকবে বিশষ আয়োজন।

ইংরেজি নববর্ষ উদযাপনের জনপ্রিয় ৫ শহর এডিনবার্গ, স্কটল্যান্ড
প্রিন্সেস স্ট্রিট গার্ডেনসে থার্টি ফার্স্ট নাইটে থাকে স্ট্রিট ড্যান্স, চমৎকার আতশাবিজ, বিখ্যাত শিল্পীদের পরিবেশনায় কনসার্ট। ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রতি বছর সেখানে আয়োজন করা হয় তিন দিনের উৎসব ‘হগম্যানায় সেলিব্রেশনস’। ৩১ ডিসেম্বর শুরু হয়ে এর পর্দা নামে ২ জানুয়ারি। এবার যুক্ত হচ্ছে ক্রীড়া ইভেন্ট। এরমধ্যে রয়েছে রিভার ফোর্থে ডাইভিং।

ইংরেজি নববর্ষ উদযাপনের জনপ্রিয় ৫ শহর প্যারিস, ফ্রান্স
আইফেল টাওয়ারে ঘুরে বেড়াতে কে না চায়! ইংরেজি নববর্ষে বিখ্যাত এই স্থাপনায় জাদুময় আতশবাজি প্রদর্শন করা হয়। সেখানে থাকে স্ট্রিট ড্যান্স ও মজার সব আয়োজন। টাওয়ারের পাশে বয়ে চলা সেন নদীতে ভ্রমণের সুযোগ তো আছেই।

ইংরেজি নববর্ষ উদযাপনের জনপ্রিয় ৫ শহর হংকং, চীন
ইংরেজি নববর্ষে হংকংয়ের টাইমস স্কয়ার শপিল মলে না গেলে আনন্দ কাকে বলে বোঝা যায়! আলোয় ভরা আকাশ চোখে পড়বে সেখানে। একইসঙ্গে বিস্ময়কর আতশবাজি বিমোহিত করার মতো। সবশেষে মনে হবে আকাশজুড়ে ঘুরছে রাক্ষুসে ড্রাগন! নিউ ইয়র্কের ইংরেজি নববর্ষ উৎসবের প্রতি সম্মান জানাতে হংকংয়ে শুরুতে একটি বিশাল আকারের বল ফেলা হয়।

ইংরেজি নববর্ষ উদযাপনের জনপ্রিয় ৫ শহর কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
নতুন বছরের উৎসব তিন দিন ধরে উদযাপন করা হয় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। ভিক্টোরিয়া অ্যান্ড আলফ্রেড ওয়াটারফ্রন্ট শপিংমলে থাকে কনসার্ট। আর মাঝরাতে সারা শহর আলোকিত হয়ে যায় আতশবাজিতে।
সূত্র: মিস কাইরা

/জেএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম