ভুটানে নারী নেতৃত্বে ফ্লাইট দিয়ে ইতিহাস গড়লো ড্রুকএয়ার

জার্নি ডেস্ক
১৩ মার্চ ২০১৯, ২৩:৫১আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১১:০৭

রয়েল ভুটান এয়ারলাইনসের ফ্লাইটে ককপিট রাঙিয়েছেন তিন নারী রয়েল ভুটান এয়ারলাইনস তথা ড্রুকএয়ার প্রথমবারের মতো নারী নেতৃত্বে একটি ফ্লাইট পরিচালনা করেছে। এতে পাইলট থেকে শুরু করে ফার্স্ট অফিসার, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু, পুশ-ব্যাক টিম, চেক-ইন, ক্যাটারিং ও অন্যান্য গ্রাউন্ড স্টাফ ছিলেন নারীরা। গত ৮ মার্চ পারো থেকে বাগদোগরা হয়ে ব্যাংককে যায় উড়োজাহাজটি। এর মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ড্রুকএয়ার।

ড্রুকএয়ারের এয়ারবাস ৩১৯ বিমানটিতে মোট আরোহী ছিলেন ৮৯ জন। এর মধ্যে নারী যাত্রীদের জন্য ছিল লাকি ড্র প্রতিযোগিতা। তাদের সবাইকে একটি করে স্ক্র্যাচ কার্ড দেওয়া হয়। এয়ারলাইনটির পক্ষ থেকে পুরস্কার পেয়েছেন ভাগ্যবতী তিন বিজয়িনী।

কেবি১৩০ ফ্লাইটটি সফলভাবে সামলেছেন নারীরা। এতে ক্যাপ্টেন ছিলেন উগিয়েন দেইমা। ২০০৬ সাল থেকে ড্রুকএয়ারে কর্মরত আছেন তিনি। সিনিয়র ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সোনম লামো। এছাড়া ছিলেন ভুটানের প্রথম নারী লাইসেন্সধারী উড়োজাহাজ প্রকৌশলী সোনম দেকি চেরিং।

ড্রুকএয়ারের ফ্লাইটে কেবিন ক্রুরা, (ডানে) লাকি ড্র প্রতিযোগিতার একজন বিজয়িনী টুইটারে ড্রুকএয়ারের অ্যাকাউন্টে বলা হয়েছে, ভুটানিজ এভিয়েশনের ইতিহাসে এবারই প্রথম নারী নেতৃত্বে ফ্লাইট পরিচালনার দৃষ্টান্ত স্থাপন হলো। তাদের আশা, আগামীতে এভিয়েশন শিল্পের প্রতি নারীদের আগ্রহ জন্মাবে। ড্রুকএয়ারে এখন ১৬৮ জন নারী কাজ করেন।

৮ মার্চ শুধু আন্তর্জাতিক নারী দিবস নয়, বিশ্বের প্রথম নারী পাইলটের লাইসেন্স পাওয়ার জন্যও দিনটি তাৎপর্যময়। ১০৮ বছর আগে এই কীর্তি গড়েছিলেন এলিজ রেমন্ড ডোরশ।

সূত্র: নর্থইস্ট নাউ

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে