ঢাকা-চট্টগ্রাম রুটে ভাড়া কমিয়েছে ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ১৭:০০আপডেট : ০১ জুন ২০২০, ১৭:১১

বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের সেবা দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস করোনাভাইরাস সংকটের কথা ভেবে ঢাকা-চট্টগ্রাম রুটে একমুখী (ওয়ান ওয়ে) যাত্রার জন্য ভাড়া কমিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এছাড়া আজ (১ জুন) থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের সেবা দিচ্ছে বেসরকারি এই বিমান সংস্থা।
ইউএস-বাংলার উড়োজাহাজে চড়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার ভাড়া এখন ন্যূনতম ১ হাজার ৯৯৯ টাকা। প্রতিষ্ঠানটির দাবি, অভ্যন্তরীণ রুটে এটাই সবচেয়ে কম ভাড়া।
দেশে কয়েকটি রুটে স্বল্প পরিসরে আবারও উড়োজাহাজ চলাচল শুরুর অনুমতি দিয়েছে সরকার। সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল ৭টা ৫৫ মিনিটে ছেড়ে যায় ইউএস-বাংলার ফ্লাইট। হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৬টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ঢাকা থেকে সকাল ৭টা, সকাল সাড়ে ১১টা, বিকাল ৩টা ১৫ মিনিট, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট, সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় ফ্লাইটগুলো রওনা দেবে। 
চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৮টা ২৫ মিনিট, দুপুর ১২টা ৫৫ মিনিট, বিকাল ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট, রাত ৮টা ২৫ মিনিট ও রাত ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে উড়োজাহাজ।
বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের সেবা দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করবে ইউএস-বাংলার ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও ড্যাশ৮-কিউ৪০০ মডেলের আকাশযান। বর্তমানে তাদের বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৬টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি উড়োজাহাজ রয়েছে।
সরকারি নির্দেশনায় বর্তমানে চট্টগ্রাম ছাড়াও ঢাকা থেকে সৈয়দপুরে তিনটি এবং সিলেটে একটি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। শিগগিরেই ঢাকা থেকে যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

ছবি: চৌধুরী আকবর হোসেন

 

/জেএইচ/
সম্পর্কিত
আকাশে থেকেও ইন্টারনেট! বিমানের ওয়াই-ফাই কীভাবে কাজ করে
প্রথম আন্তর্জাতিক ভ্রমণের আগে যে বিষয়গুলো জানা জরুরি
বিমানে খাবার পরিবেশনের সময় নির্দিষ্ট কেন
সর্বশেষ খবর
আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলা: ১০ জনের বিরুদ্ধে মামলা
আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলা: ১০ জনের বিরুদ্ধে মামলা
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু
নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন