৩ লাখ টাকায় ভাড়া নেওয়া যাবে পুরো বিমান!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ২৩:০২ আপডেট : ০৪ জুন ২০২০, ২৩:০৮

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইনস রাষ্ট্রীয় প্রয়োজন ও বিশেষ ব্যক্তিদের জন্য চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে থাকে। এবার সাধারণ যাত্রীদের এই সুবিধা দেবে জাতীয় পতাকাবাহী এই সংস্থা। দেশের ভেতরে ৭টি রুটে চার্টার্ড ফ্লাইট (পুরো বিমান ভাড়া) সুবিধা নিতে পারবেন ভ্রমণকারীরা। এজন্য গুনতে হবে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা।

বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, সরকারি প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ ৭টি গন্তব্যে যাতায়াতের জন্য চার্টার ফ্লাইটের অফার দিচ্ছে। গন্তব্য ভেদে যাওয়া-আসা মিলিয়ে ৩ থেকে ৫ লাখ টাকা খরচ হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ৫ ঘণ্টা গ্রাউন্ড টাইম বরাদ্দ থাকবে। ৫ ঘণ্টার অতিরিক্ত গ্রাউন্ড সময়ের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।

প্রায় দুই মাস পর ১ জুন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হলেও যাত্রী সংকটে রয়েছে দেশের সব বিমান সংস্থা। এর মধ্যে বেশি সংকটের মুখোমুখি হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রী সংকটে পুনরায় ফ্লাইট শুরুর দিন (১ জুন) ৬টি ফ্লাইটের মধ্যে ৪টি বাতিল করতে হয়েছে বিমানকে। দ্বিতীয় দিন (২ জুন) তাদের ৬টি ফ্লাইটই বাতিল হয়েছে। আর সংকট না কাটায় ৩ ও ৪ জুনের ফ্লাইটগুলো বাতিল করেছে বিমান বাংলাদেশ।

সাধারণ ছুটি শেষে ১ জুন থেকে সীমিত পরিসরে ঢাকা থেকে দেশের অভ্যন্তরে তিনটি রুটে বিমান চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করতে পারবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই তিনটি রুটে ২টি করে ৬টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
ইকোনমি ক্লাসে বেশি লেগরুম যেসব বিমান সংস্থায়
বিমানে পাওয়ার ব্যাংক কেন বিপজ্জনক হয়ে উঠতে পারে? কীভাবে নিরাপদে রাখবেন
চেক-ইন লাগেজে পাওয়ার ব্যাংক, নিরাপত্তা ঝুঁকিতে উড্ডয়নের আগেই ফিরে এলো বিমান
সর্বশেষ খবর
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক