পর্যটন সেবা সপ্তাহে হোটেল ভাড়ায় ৩০ শতাংশ ছাড়সহ বিশেষ সুবিধা

জার্নি রিপোর্ট
০৩ মে ২০১৯, ২০:৫০আপডেট : ০৩ মে ২০১৯, ২০:৫৬

পর্যটন সেবা সপ্তাহে হোটেল ভাড়ায় ৩০ শতাংশ ছাড়সহ বিশেষ সুবিধা বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে দেশব্যাপী চলছে পর্যটন সেবা সপ্তাহ। এর স্লোগান ‘পর্যটনের গর্বিত অতিথি হোন, দেশসেবায় অবদান রাখুন’। এ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সব হোটেল-মোটেলগুলোতে রয়েছে বিভিন্ন কর্মসূচি। পর্যটক তথা অতিথিদের দেওয়া হচ্ছে বিশেষ কিছু সুবিধা। 

আগামী ৬ মে পর্যন্ত পর্যটন সেবা সপ্তাহে হোটেল-মোটেলগুলোতে অতিথিরা ভাড়ায় ৩০ শতাংশ ছাড় পাচ্ছেন। এছাড়া পর্যটন করপোরেশনের হোটেল-মোটেল, রেস্তোরাঁয় যুক্ত হয়েছে অন্তত একটি স্থানীয় খাবার। সকালের নাশতায়ও মিলছে একটি বিশেষ খাবার।
ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে সোনার বাংলা ট্রেনে পর্যটন করপোরেশনের সরবরাহকৃত স্ন্যাক্স মেন্যুতে যোগ করা হয়েছে সন্দেশ ও লাড্ডু। রজনীগন্ধা ফুল ও চকোলেট দিয়ে স্বাগত জানানো হচ্ছে যাত্রীদের।
এদিকে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার জন্য পালন করা হবে বিচ ক্লিনিং কর্মসূচি। গত ৩০ এপ্রিল থেকে শুরু হয় সেবা সপ্তাহ।
সূত্র: বাসস

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম