বর্ষবরণ ও বাংলাদেশ দেখতে আসছেন ১০ দেশের ২৬ সাংবাদিক

চৌধুরী আকবর হোসেন
১২ এপ্রিল ২০১৯, ২০:০৬আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২৩:৩৪

মঙ্গল শোভাযাত্রা (ফাইল ছবি) বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মঙ্গল শোভাযাত্রা স্থান করে নেওয়ায় বাংলাদেশে বাংলা নববর্ষ নিয়ে বিদেশি ভ্রমণপিপাসুদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 

এদিকে বৈশাখী আায়োজনকে ঘিরে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পর্যটন বোর্ড। এর অংশ হিসেবে ১০ দেশের ২৬ জন সাংবাদিক ও ট্যুর অপারেটরকে আমন্ত্রণ জানিয়েছে এই সংস্থা। ১৩ এপ্রিল থেকে ২৩ এপ্রিল বর্ষবরণ উপভোগের পাশাপাশি বাংলাদেশের দর্শনীয় স্থানে ঘুরে বেড়াবেন তারা। এরপর নিজেদের দেশে ফিরে গিয়ে এসব অভিজ্ঞতা সংবাদমাধ্যমে তুলে ধরবেন তারা।
জাপান, থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, লেবানন, নেদারল্যান্ড, ইতালি, স্পেন থেকে ২৬ জন সাংবাদিক ও ট্যুর অপারেটরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কোন দেশের কোন গণমাধ্যমের প্রতিনিধি আসছেন তা জানায়নি বাংলাদেশ পর্যটন বোর্ড।
নেমন্তন্ন পাওয়া সংবাদকর্মীরা শনিবার (১৩ এপ্রিল) ঢাকায় এসে পৌঁছাবেন। ১৪ এপ্রিল ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন করবেন সবাই। এরপর বিভিন্ন জেলার দর্শনীয় স্থানে ভ্রমণ করবেন ২৬ জন সাংবাদিক ও ট্যুর অপারেটর। এ তালিকায় থাকছে সুন্দরবন, কক্সবাজার, ষাট গম্বুজ মসজিদ, লালনের মাজার, বান্দরবান ও ঢাকার পানাম সিটি। তাদের ব্যয় বহন করবে পর্যটন বোর্ড।

পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা. ড. ভুবন চন্দ্র বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্যুরিজমের প্রচার হলেই পর্যটক বাড়বে। এজন্য আমরা ১০টি দেশের ২৬ জন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি। তারা বাংলাদেশে ভ্রমণ শেষে নিজ দেশে ফিরে গিয়ে তাদের সংবাদমাধ্যমে বাংলাদেশ নিয়ে খবর প্রকাশ করবেন। এর মধ্য দিয়ে সেসব দেশে বাংলাদেশ নিয়ে আগ্রহ সৃষ্টি হবে। এর সুফল পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের