নতুন রুটের সুবাদে শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের ভিড়

জার্নি ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ১৬:৫০আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৬:৫২

শিলিগুড়ি জংশন পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ফুলবাড়ি ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) চালু হয়েছে। পূজা উদযাপনে অনেক ভ্রমণপ্রেমী বাংলাদেশি এই নতুন রুট ব্যবহার করেছেন এবার। তাদের বেশিরভাগই ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর জেলার বাসিন্দা।

ভারতের বিভিন্ন প্রদেশ ও আন্তর্জাতিক পর্যটকরা দুর্গাপূজা উৎসবে অংশ নিতে পশ্চিমবঙ্গ ভ্রমণে যান। এ তালিকায় দেখা যায় বিপুলসংখ্যক বাংলাদেশিকে। দেবী দুর্গা দর্শনে কলকাতাসহ বিভিন্ন শহর ঘুরে বেড়ান তারা।
প্রতি বছর ভারতের এই রাজ্যে দুই হাজারেরও বেশি পূজামণ্ডপের আয়োজন করা হয়। এর মধ্যে শিলিগুড়িতেই দেখা যায় ৪৩২টি। বর্ণিল মণ্ডপ তৈরির জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকেন দুর্গাপূজার আয়োজকরা। 

শিলিগুড়ি বাংলাদেশি কয়েকজনের মন্তব্য, ‘দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব। এ সময় পশ্চিমবঙ্গে পূজা দেখার অভিজ্ঞতা অন্যরকম।’

ভারতের কাস্টমস বিভাগের তথ্যানুযায়ী, ফুলবাড়ি ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) চালুর পর থেকে শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের আসার হার আগের চেয়ে ২০-৩০ শতাংশ বেড়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী