পাহাড়ের বুক চিরে বয়ে চলা নদীতে সাঁতারের রোমাঞ্চ

ফিচার ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ১২:২২আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১২:২২

পাহাড়, স্বচ্ছ জল আর বুনো প্রকৃতির মাঝে সাঁতারের অভিজ্ঞতা নিতে চাইলে যুক্তরাষ্ট্রের আরকানসাসের বাফেলো ন্যাশনাল রিভার হতে পারে আকর্ষণীয় এক গন্তব্য। কংগ্রেসের স্বীকৃত জাতীয় নদী এলাকা হিসেবে পরিচিত এই নদী ওজার্ক পর্বতমালার মধ্য দিয়ে প্রায় ১৩৫ মাইল পথ বাঁধহীনভাবে বয়ে গেছে।

নদীর বিভিন্ন অংশে রয়েছে গভীর ও ধীরগতির জলাধার। দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চুনাপাথর ও বেলেপাথরের খাড়া পাহাড়। জুলাই ও আগস্টে নদীর পানি তুলনামূলক উষ্ণ থাকে। তবে গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যে এই পানিতে সাঁতার হতে পারে বেশ স্বস্তিদায়ক।

নদীর তীরে পনকা লো-ওয়াটার ব্রিজ ও স্টিল ক্রিক-এর মতো জায়গাগুলোতে সাঁতার কাটার পাশাপাশি প্রকৃতির মাঝে পিকনিকও করা যায়। সঙ্গে নেওয়া যায় ভাঁজ করা চেয়ার, তোয়ালে ও খাবার। তবে নদীর তীরে কাচের সামগ্রী নেওয়া নিষিদ্ধ।

পনকা লো-ওয়াটার ব্রিজ এলাকায় সময় কাটালে বন্য এলকের দেখা পাওয়ার সুযোগ রয়েছে। আর স্টিল ক্রিক থেকে চোখে পড়ে রোয়ার্ক ব্লাফ বহুরঙা চুনাপাথরের প্রায় ২০০ ফুট উঁচু এক বিশাল প্রাকৃতিক প্রাচীর। পাহাড়ের গায়ে আলো-ছায়ার খেলা আর নিচে শান্ত নদীর প্রবাহ মিলে জায়গাটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়।

শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে নদীর পানিতে সাঁতার, পাহাড়ের সৌন্দর্য দেখা এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে বাফেলো ন্যাশনাল রিভার হতে পারে চমৎকার একটি গন্তব্য।

প্রবেশ ফি: নেই।
ক্যাম্পসাইট: প্রতি রাতে ১৬ থেকে ২০ ডলার।

/এমএএল/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রকে ইরানি স্পিকারের খোঁচা, বললেন ‘মিথ্যাবাদী’
যুক্তরাষ্ট্রে কেন বারবার ঘটছে দীর্ঘ টারম্যাক বিলম্ব
মস্কো সফরে ট্রাম্প-পুতিন-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব দিয়েছেন সিআইএ পরিচালক
সর্বশেষ খবর
পোষা প্রাণীর সুস্থতা ও দীর্ঘায়ুতে সামগ্রিক যত্ন
পোষা প্রাণীর সুস্থতা ও দীর্ঘায়ুতে সামগ্রিক যত্ন
চুক্তি সম্পর্কিত বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট গ্রহণযোগ্য নয়: আপিল বিভাগ
চুক্তি সম্পর্কিত বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট গ্রহণযোগ্য নয়: আপিল বিভাগ
দেশ ফিরছেন মির্জা আব্বাস
দেশ ফিরছেন মির্জা আব্বাস
নেপালে হিমবাহ ধসের বিরল ভিডিও প্রকাশ, যে ধসে সূত্রপাত হয় প্রলয়ংকরী বন্যার
নেপালে হিমবাহ ধসের বিরল ভিডিও প্রকাশ, যে ধসে সূত্রপাত হয় প্রলয়ংকরী বন্যার
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর