মহাকাশে বেড়ানোর খরচ জনপ্রতি প্রায় ৪৯০ কোটি টাকা

জার্নি ডেস্ক
১১ জুন ২০১৯, ১৯:২৬আপডেট : ১১ জুন ২০১৯, ১৯:২৬

মহাকাশ সংস্থা নাসা পর্যটকদের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) ভ্রমণের দুয়ার খুলে দিলো মার্কিন মহাকাশ সংস্থা নাসা। তারা জানিয়েছে, প্রতি বছর সেখানে দু’বার ভ্রমণের সুযোগ পাওয়া যাবে। প্রতিটি ট্যুরের মেয়াদ হবে ৩০ দিন। এর মধ্যে প্রথমটি হতে পারে ২০২০ সালের গোড়ার দিকে।

স্বাভাবিকভাবেই একেকবার মহাকাশে বেড়ানোর জন্য গুনতে হবে বিশাল অঙ্কের অর্থ। জনপ্রতি রিটার্ন টিকিটের দাম ৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (৪৮৯ কোটি ৮৭ লাখ ৬৭ হাজার টাকা)। এটা শুধু আসা-যাওয়ার ভাড়া। ভ্রমণপিপাসুদের থাকার জায়গার জন্য আলাদাভাবে দিতে হবে ৩৫ হাজার ডলার (২৯ লাখ ৫৭ হাজার টাকা)।

নিউ ইয়র্ক সিটির নাসডাকে এক সংবাদ সম্মেলনে নাসার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জেফ ডুইট জানান, ভ্রমণপ্রেমীদের জন্য কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের অধীনে বানানো একটি মহাকাশযান ব্যবহার করা হবে। এটি তৈরি করেছে বোয়িং ও স্পেসএক্স।

২০২৪ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সহযোগিতা দিয়ে যাবে নাসা। ওই বছর মার্কিন দুই নভোচারী চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবেন।

সূত্র: সিজিটিএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি