যাত্রাবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৬, ১০:২১আপডেট : ১৮ মে ২০১৬, ১১:৫০

ছিনতাই রাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে তার কাছ থেকে একলাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

আহত হাবিবুর রহমানকে (৪৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাবিবুর রহমানের ছেলে আকবর জানান, তার বাবা ব্যবসায়িক প্রয়োজনে একলাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে সকালে বাসা থেকে বের হন। যাত্রাবাড়ীর ইঞ্জিনিয়ার গলিতে কয়েকজন তার ওপর হামলা চালায়। তার পিঠে ও হাতে কোপ লাগে। পরে হামলাকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।

যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, টাকা খোয়া যাওয়ার খবর পাওয়া গেছে। তবে টাকার পরিমাণ কত সেব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন- 

মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা নিখোঁজ

/জেইউ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের