রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ, শাকিলার জামিন বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ২২:৩৯আপডেট : ০৫ জুন ২০১৬, ২২:৩৯

ব্যারিস্টার শাকিলা ফারজানা জঙ্গি সংগঠনকে সহায়তার অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন। এর ফলে শাকিলার কারামুক্তিতে আইনগত কোনো বাধা রইল না।
আদালতে শাকিলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদেশের পর খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, শাকিলার কারামুক্তিতে আইনগত আর কোনও বাধা নেই।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি দুই মামলায় শাকিলাকে পাসপোর্ট জমা রাখাসহ কয়েকটি শর্তে জামিন দেন হাইকোর্ট। এরপর ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে ২৯ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির বেঞ্চ তার জামিন স্থগিত করেন। কয়েক দফা ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর পর রোববার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে তা খারিজ করেন।
প্রসঙ্গত, গত বছরের ১৮ আগস্ট রাতে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানদাতা হিসেবে চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাসহ তিনজনকে গ্রেফতার করে র্যা ব-৭। পরে তাদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুই মামলায় গ্রেফতার দেখানো হয়।

/ইউআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম