অজ্ঞান পার্টির ২১ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ১৬:২৬আপডেট : ১৬ জুন ২০১৬, ১৬:২৮





ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞানপার্টির ২১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন দলনেতাও রয়েছে। তাদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট ও হালুয়া উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের সামনে থেকে দলনেতা আবুল হোসেন ও তার সহযোগী মনসুর আলী, মো. শহিদ, শাহজাহান, আবুল মিয়া ও মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করা হয়। একই সময়ে গুলিস্তানের গোলাপশাহ মাজার সংলগ্ন হকার্স মার্কেটের সামনে থেকে দল নেতা মো. রাজু, আবু সাঈদ, নুরুজ্জামান ভুট্টু, জাকির হোসেন ও আবদুর রহমানকে গ্রেফতার করা হয়। সকাল পৌনে ১১টার সময় গুলিস্তান বাসস্ট্যান্ড এলাকা থেকে দলনেতা নুর ইসলাম, শ্রী সন্তোষ কুমার দে, মো. জুয়েল, আল মামুন, হোসেন মো. সুমন ও মো. জুম্মনকে গ্রেফতার করা হয়।
মনিরুল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে অতীতের মতো অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়ে উঠে। তারা বিভিন্ন বাস টার্মিনাল, রেল স্টেশন, বাস, ট্রেন ও লঞ্চে খাদ্যদ্রব্যের সঙ্গে নেশা জাতীয় উপাদান মিশিয়ে নিরীহ মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। অনেক সময় চেতনানাশক ওষুধের মাত্রা বেশি হলে জীবনহানিও ঘটে যায়। এ বছর পুলিশ ও গোয়েন্দারা সতর্ক থাকায় তারা তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান গ্রেফতারকৃতদের ছয়মাস থেকে দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

আরও পড়তে পারেন: জঙ্গিবিরোধী অভিযান চলবে, বাড়ছে না বিশেষ অভিযানের মেয়াদ

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান