রাজধানীতে বাসায় ঢুকে ছুরিকাঘাতে নানি ও নাতনিকে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৬, ১৬:৫৯আপডেট : ০৪ জুলাই ২০১৬, ২২:০৭

রাজধানীতে বাসায় ঢুকে ছুরিকাঘাতে নানি ও নাতনিকে হত্যা রাজধানীর চকবাজারে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে নানি ও নাতনিকে হত্যা করা হয়েছে। তাদের নাম যথাক্রমে রাশিদা বেগম (৫০) ও বন্যা (২০)। এ ঘটনায় বন্যার খালা সীমা (৩৫) আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। সোমবার বিকালে চকবাজারের ইসলামবাগে ছাতা মসজিদ সংলগ্ন ইসহাকের বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
ঢামেকের পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া নিহতের ঘটনা স্বীকার করেছেন।
বন্যার স্বামী সোহাগ জানান, বন্যার আরেক খালা সুমী বছর খানেক আগে মারা গেছেন। তার স্বামীর নাম জীবন। তাদের দুই সন্তান রয়েছে। এ দুই সন্তান তাদের (বন্যা) বাড়িতে থাকে। সুমীর স্বামী জীবন তার দুই সন্তানকে নিতে চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে মামলাও হয়েছে। এর জেরে জীবন আজ বিকালে বাসায় ঢুকে তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে বন্যার নানি রাশিদা বেগম মারা যান। গুরুতর আহতাবস্থায় বন্যা ও সীমাকে ঢামেকে আনলে কর্তব্যরত চিকিৎসক বন্যাকে মৃত ঘোষণা করেন।

সোহাগ আরও জানান, জীবন তার দুই সন্তান জুঁই (৮) ও সানিকে (২) নিয়ে গেছেন।

/এআইবি/এআর/এইচকে/

আরও পড়ুন: ফারাজের মরদেহ বাসায়, বাদ আসর জানাজা

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের