গোলাম মাওলা রনির বিচার শুরুর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ১৭:১৮আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৮:৫২

গোলাম মাওলা রনি সাংবাদিক পেটানোর মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আসামি রনির অব্যাহতির আবেদন নাকচ করে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে বিচারক আগামী ২০ অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
আদালতে রনির পক্ষে শুনানি করেন আইনজীবী কবির হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন তাছলিমা ইয়াসমিন দীপা। ২০১৪ সালের ২৬ জুন রনির বিরুদ্ধে শাহবাগ থানার এসআই আবু জাফর এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলার কারণে এতদিন মামলার কার্যক্রম স্থগিত ছিল।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ জুলাই রাজধানীর তোপখানা রোডের মেহেরাব প্লাজায় রনির নিজ অফিসে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও চিত্রগাহক মহসিন মুকুলকে মারধর করে আটকে রাখেন গোলাম মাওলা রনি। এ অভিযোগে শাহবাগ থানায় রনির বিরুদ্ধে একটি মামলা করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুস আলী।
পরে এ মামলায় ২০১৩ সালের ২১ জুলাই রনি ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। কিন্তু ওই বছর ২৪ জুলাই মুখ্য মহানগর আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন জামিন অবৈধভাবে বাতিল করা হয়েছে উল্লেখ করে রিভিশন মামলা দায়ের করেন রনি। কিন্তু ওইবছর ২৫ জুলাই তাকে আদালতে হাজির করা হলে তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলে তিনি কারামুক্ত হন।

একই ঘটনায় আসামি রনিও পাল্টা অভিযোগে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক ব্যবসায়ী সালমান এফ রহমানের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। ওই মামলায় পুলিশ আদালতে সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। যা মুখ্য মহানগর হাকিমের আদালতে মঞ্জুর করলে অব্যাহতি পান সালমান এফ রহমান।

/এসআইটি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম