জঙ্গিবাদবিরোধী কমিটিতে সব দলের জনপ্রতিনিধি রাখতে হবে: সৈয়দ আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ১৬:১৪আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৮:২৯

সৈয়দ আশরাফুল ইসলাম জেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটিতে সব রাজনৈতিক দলের জনপ্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন,  ডিসিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিজ নিজ এলাকার নিরাপত্তা রক্ষা করবেন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘ডিসি সম্মেলন ২০১৬’-এর তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।

মতবিনিময় শেষে সাংবাদিকদের  সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে পুলিশের সঙ্গে জেলা প্রশাকদের কোনও সমন্বয়হীনতা আছে বলে মনে হয়না। তবে প্রশাসনকে আরও গতিশীল রাখতে ডিসিদের নির্দেশনা দিয়েছি। তারা যেহেতু প্রশাসনের মূল, তাই তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে জঙ্গিবাদ নিয়ে বেশি আলোচনা করা হয়েছে।

রাজনৈতিভাবে নির্বাচন হওয়ায় বিএনপি ও জামায়াতের নির্বাচিত ইপি বা জেলা পরিষদের চেয়ারম্যানরা জঙ্গিবাদবিরোধী কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন কিনা—এমন এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কমিটিতে রাখার নির্দেশ দিয়েছি।  এছাড়া জরুরি প্রয়োজনে সরকারের উচ্চ পর্যায় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিসিদের সঙ্গে যোগাযোগ করা হবে। তাই তাদের সেইভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সৈয়দ আশরাফ বলেন, ২০১৩ সালে সকল জেলা পর্যায়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দুটি কমিটি গঠন করা হয়। যার একটি ১৪ দলের সমন্বয় কমিটি। অন্যটি স্থানীয় পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এবং উন্নয়ন সংক্রান্ত কমিটি। নানা কারণে এ কমিটিগুলো শক্তিশালী ছিল না। আমরা ডিসিদের প্রশাসনের কমিটিকে শক্তিশালী করার নির্দেশ দিয়েছি। সেখানে যদি প্রয়োজন হয়, তবে জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে বলেছি। তবে ও কমিটিতে কোনও রাজনৈতিক দলের পদপ্রাপ্ত নেতারা অংশ নিতে পারবে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মতবিনিময় সভায় বিসিএস কর্মকর্তাদের জন্য একই নকশায় পর্যায়ক্রমে প্রতি জেলায় একটি করে অফিসার্স ডরমিটরি নির্মাণ, সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমে সিটি ক্যামেরা স্থাপন, পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে জেলা প্রশাসক সম্মেলনসহ এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানাদি আয়োজনের জন্য ঢাকায় আবাসিক সুবিধাসহ মাল্টিপারপাস কনফারেন্স সেন্টার স্থাপন, জেলা প্রশাসক কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ডিজিটাল পদ্ধতিতে হাজিরা গ্রহণ চালু এবং পুরাতন সার্কিট হাউজের জায়গায় নতুন করে পর্যায়ক্রমে সার্কিট হাউজ নির্মাণে সিদ্ধান্ত হয়েছে।

/এসআই/এসএনএইচ/এমএনএইচ/
আরও পড়ুন: 

গাজীপুর বারে হামলা মামলা: ৬ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ২

নিহত জঙ্গিরা বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক
বিএনপির সঙ্গে জঙ্গিদের গোপন যোগসূত্র আছে কিনা দেখতে হবে: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের