চিকিৎসা নিতে বিদেশ যাওয়ার অনুমতি পেলেন শওকত মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৬, ১৫:৪৮আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৫:৪৯

চি শওকত মাহমুদ কিৎসার জন্য ৪০ দিনের জন্য বিদেশ যেতে হাইকোর্টের অনুমতি পেলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়ে করা তার একটি আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
গত ২৮ জুলাই বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে একটি আবেদন এই সাংবাদিক নেতা। সে আবেদনের শুনানি শেষে আজ আদালত চিকিৎসা নিতে ৪০ দিনের জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি দেন শওকত মাহমুদকে।
আইনজীবী এম. মাসুদ রানা বলেন, শওকত মাহমুদের ডায়বেটিস, পিঠে ব্যথাসহ আরও অনেক ধরনের শারীরিক সমস্যা আছে। এর আগে তিনি থাইল্যান্ডে প্রতি তিন মাসে একবার চেকআপ করাতে যেতেন। কিন্তু দীর্ঘদিন কারাগারে থাকায় তার শারীরিক চেকআপ করানো সম্ভব হয়নি।

গত ১৭ জুলাই বিচারিক আদালতে একটি আবেদন করে তা নামঞ্জুর হলে ২৮ জুলাই হাইকোর্টে আবেদন করা হয়। সেই আবেদনের ওপর হাইকোর্টে শুনানির পরে আজ আদালত এই আদেশ দেন।

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি