মোহাম্মদপুরের কাদিরাবাদ হাইজিং ও শুক্রাবাদে পুলিশের অভিযান চলছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় এ অভিযান শুরু হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিংয়ে ও শুক্রাবাদের বিভিন্ন মেস ও মাদ্রাসায় এ অভিযান চলছে। কাদিরাবাদে একদল ও শুক্রাবাদে পুলিশের আরেক দল অভিযান পরিচালনা করছে।
এদিকে শুক্রবাদের জামিয়াতুস সালিহীন মাদ্রাসায় পুলিশের একটি দল অভিযান চালিয়েছে।
এ ব্যাপারে শেরে বাংলা নগর থানার ওসি জিজি বিশ্বাস বলেন, এটি নিয়মিত অভিযান। কোনও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চলছে এ রকম নয়।
আরও পড়ুন: যে কারণে রিমান্ডে হাসনাত ও তাহমিদ
/এআর/ এনএল/ইউআই/







