বংশালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চা-বিক্রেতা নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ০৭:৩৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ০৭:৩৯

রাজধানীর বংশালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চা-বিক্রেতা নিহত রাজধানীর বংশালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবদুল কুদ্দুছ নামের এক চা বিক্রেতা নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় নিহত আবদুল কুদ্দুছের একটি চায়ের দোকান রয়েছে। ঈদে বাড়ি যাওয়ার জন্য ভোর পাঁচটার দিকে তিনি রিকশায় করে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে, ফায়ার সার্ভিস সদর দফতরের কাছে ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপর ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সেখান থেকে রিকশাচালক নুরে আলম তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তির কিছু সময় পর সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কুদ্দুছ মারা যান।

বিষয়টি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান এসআই বাচ্চু মিয়া। নিহতের বাড়ি নোয়াখালী বলে জানান তিনি।

/জেইউ/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের