যা পাওয়া গেছে আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪১

আজিমপুর নারী জঙ্গি আস্তানা থেকে আটক নারী সদস্যরা রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৩৭ ধরনের আলামত জব্দ করেছে পুলিশ। এসব আলামতের মধ্যে রূপনগরে নিহত মেজর (অব.) জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহারের পাসপোর্ট ও ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্রও রয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি, নগদ টাকা, ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র।
ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, তারা আস্তানা থেকে নিও জেএমবির নেটওয়ার্ক সংক্রান্ত কিছু নথিপত্রও জব্দ করেছেন। যা জঙ্গি নিধনে সহায়ক হবে। এ ঘটনায় দায়েরকৃত মামলার নথিপত্র ঘেঁটে এসব তথ্য জানা গেছে।
যা পাওয়া গেছে জঙ্গি আস্তানায়
পৃথক দুটি তালিকার মাধ্যমে মোট ৩৭ ধরণের উপকরণ জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মৃত তানভীর কাদরী ওরফে জামশেদ হোসেন ওরফে শমসের উদ্দিন ওরফে আব্দুল করিমের রক্তের নমুনা। শটগানের একটি গুলির খোসা, কালো প্লাস্টিকের বাটযুক্ত একটি চাকু, ১১ ইঞ্চি লম্বা একটি স্ক্রু-ড্রাইভার। পলিথিনে মোড়ানো ১৫ গ্রাম মরিচের গুড়া, সাড়ে ৮ ইঞ্চি প্লাস্টিকের হাতলযুক্ত কাঁচি, চার খণ্ড রক্ত মাখা ভাঙা কাঁচ।

এছাড়া পাওয়া গেছে মেড ইন জাপান লেখা একটি ম্যাগাজিনসহ পিস্তল, মেড ইন ইতালি লেখা দুইটি পিস্তল, শটগানের আকেরটি গুলির খোসা, একটি খালি ম্যাগাজিন, একটি কালো রঙের ৬৪ জিবি পেনড্রাইভ, সাদা পলিথিনে ১০০ গ্রাম মরিচের গুঁড়া, সর্বমোট ৪ লাখ ২ হাজার টাকা, জিহাদি লিফলেটের কিছু ফটোকপি, দুইটি টুথব্রাশ, তিনটি সেভিং রেজার, ৮ ইঞ্চি লম্বা একটি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন, পিস্তলের ৪০ রাউন্ড তাজা গুলি ও ১০ রাউন্ড গুলির খোসা। কিছু জুয়েলারি, কালো রঙের ১৬টি রাবার বল, শটগানের তিনটি গুলির খোসা।

তিনটি বাংলাদেশি পাসপোর্ট যেগুলোর একটি জেবুন্নানাহার ইসলাম পাসপোর্ট নম্বর বি ০৪৫৮৭৪৭, জেবুন্নাহারের নামে আরেকটি পাসপোর্ট যার নম্বর বিএ ০৭৭৫৯১০, জুনাইরা নুরিন নামে আরেকটি পাসপোর্ট বিএ ০৭৫৭৩৪৪, জেবুন্নাহারের জাতীয় পরিচয়পত্র (১৯১৬৭৯০১৩২৯১৪), তার একটি নিকাহনামা, জেবুন্নাহারের ৪টি শিক্ষা সনদ। জাহিদুল ইসলামের শিক্ষা সনদ, যার একটির এসএসসি সাল ১৯৯৫ কুমিল্লা শিক্ষা বোর্ড ও আনুষঙ্গিক কাগজপত্র। জাহিদুলের বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশিক্ষণ সনদ ৪টি, লেক হেড গ্রামার স্কুলের চাকরী সংক্রান্ত চুক্তিপত্র। জেবুন্নাহারের ট্রাস্ট ব্যাংকের জমা স্লিপ ও চেক বই। কালো রঙের ডায়েরি একটি, বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরিহিত একটি পাসপোর্ট ও একটি স্ট্যাম্প সাইজের দুটি ছবি ও ৪টি ল্যাপটপ।

প্রসঙ্গত গত শনিবার রাতে আজিমপুর এলাকার একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ওই বাসা থেকে আব্দুল করিম (৪০) নামে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় আহত অবস্থায় আটক করা হয় তিন নারী জঙ্গি ও করিমের ১৪ বছর বয়সী ছেলেকে।

/এনএল/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের