আদালতে জঙ্গি করিমের কিশোর পুত্রের জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৬, ২০:০২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩৭

আদালত আজিমপুরে নিহত জঙ্গি তানভীর কাদেরী ওরফে আব্দুল করিমের কিশোর ছেলে আদালতে জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আহসান হাবীবের খাস কামরায় সে জবানবন্দি দেয়।
ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্তকর্তা উপ পরিদর্শক রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মো. আহসানুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদন করেন। পরে মহানগর হাকিমের খাস কামরায় এই জবানবন্দি নেওয়া হয়।’
জবানবন্দি শেষে করিমের ছেলেকে কিশোর সংশোধনাগার কেন্দ্র টঙ্গীতে পাঠানো হয়। আদালতের পূর্বের নির্দেশনা অনুযায়ী তাকে সেখানে পাঠনো হয়। আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া অপর দু্ই শিশুকে আগের স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

প্রসঙ্গত গত ১০ সেপ্টেম্বর রাতে লালবাগ থানাধীন আজিমপুরের একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় পুলিশ। পরে ওই বাসা থেকে তানভীর কাদেরী ওরফে জামসেদ হোসেন ওরফে শমসের উদ্দিন ওরফে আব্দুল করিম নামে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহত অবস্থায় আটক করা হয় তিন নারী জঙ্গি ও করিমের ১৪ বছর বয়সী কিশোর ছেলেকে।

/এসআইটি/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের